রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ভাঙ্গায় ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার / ৩০৭ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

Views: 1

মোঃ রবিউল ইসলাম ভাংগা প্রতিনিধি।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসদরের নওপাড়া বাসষ্ট্রান্ডে গত মঙ্গলবার রাতে ইতালী প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

নওপাড়া বাসষ্ট্রান্ডে নান্নুর চায়ের দোকানে চা খেতে ছিল ইতালী প্রবাসী মাসুদ মিয়া(৪০)। সেসময় তার প্রতিপক্ষ সাবেক পৌর কাউন্সিলর বাচ্চু মেম্বার তার লোকজন নিয়ে ঐ চায়ের দোকানে প্রবেশ করে এলোপাথাড়ী কুপালে ঐ চায়ের দোকান থেকে জীবন বাচাতে পাশেই দেলোর দোকানে দৌড়ে পালালে সেখানেও তাকে কুপিয়ে যখম করে। গুরুতর আহত মাসুদকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। মাসুদ মিয়া পৌরসদরের গজারিয়া গ্রামের হারুন অর রসিদ মিয়ার ছেলে। সে তার পরিবার ও স্ত্রী নিয়ে ইতালীতেই বসবাস করেন। আগামী ২০ তারিখে তার ইতালীতে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি ভাঙ্গা পৌরসভার নিবার্চন উপলক্ষে কয়েকদিন আগেই ইতালি থেকে গ্রামের বাড়ীতে একা আসেন। মাসুদের মৃত্যুর সংবাদে পৌরসভা ২নং ওয়ার্ডে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ভাঙ্গা হাসপাতাল থেকে মাসুদের লাশ উদ্ধার করে পুলিশ। গজারিয়া গ্রামে আধিপত্য নিয়ে পূর্ব থেকেই দীর্ঘদিন যাবৎ রাজ্জাক ফকির ও সাবেক পৌর কাউন্সিলর বাচ্চু মেম্বারের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অত্যন্ত নম্র ও বিনয়ী দানশীল মাসুদ মিয়ার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নির্মম ভাবে কুপিয়ে মাসুদকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসি।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান জানায়, মাসুদের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update