শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ভারতে নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেশে বিভ্রান্তির অপচেষ্টা: বাংলাফ্যাক্ট
ডিপটি প্রধান: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

Views: 0

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। আজ (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে তারা এ তথ্য প্রকাশ করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে দেশের রাস্তায় এক নারীকে একজন ব্যক্তি নির্যাতন করছেন। তবে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটি মূলত ভারতের একটি ঘটনার দৃশ্য, যা মিথ্যা দাবি সহকারে বাংলাদেশে ছড়ানো হচ্ছে।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো লক্ষ্য করেছে, গত বছর থেকে বিশেষত ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের কিছু অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে— বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, এবং চব্বিশের আন্দোলনে অংশগ্রহণকারী দল ও সংগঠনের বিরুদ্ধে— গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর এবং অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। প্রতিষ্ঠানটি ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য এরই মধ্যে শনাক্ত করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update