ময়মনসিংহের ভালুকায় ড্রামট্রাক ও অটোরিক্সা”র সংঘর্ষে ২জন নিহত এবং ৪জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ভালুকা পুরুড়া সড়কের রাংচাপড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ২জন অটোরিক্সার চালক হোসেন (৪৫) ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামে দেলোয়ারের পুত্র এবং মতিউর রহমান মতি (৫৫)ভালুকার পুরুড়া গ্রামের মৃত আফসরের পুত্র বলে জানাযায়।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায় উল্লেক্ষিত সময় উপজেলার রান্দিয়া থেকে একটি অটোরিক্সা যাত্রী নিয়ে ভালুকায় আসার পথে ভালুকা পুরুড়া সড়কের রাংচাপড়া মোড়ে অপর দিকে দ্রæতগ্রামী একটি ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে দুটো যানবাহনই নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ফিসারীর পানিতে পড়ে যায় ওই সময় ঘটনাস্থলেই ২জন মারা যায় আহত হয় আরও ৪ অটোর যাত্রী।
ফায়ার সার্ভিস খরব পেয়ে ঘটনাস্থল পৌছে নিহত ২জনের মৃতদেহ উদ্ধার করে । আহত ৪জনকে ভালুকা সদর হাসপাতালে পাঠায় পরে আশংকাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।