Views: 0
মোঃ আনিছ মাল ভালুক উপজেলা প্রতিনিধি
ভালুকায় লকডাউনের প্রথম দিনে বাহিনী ও প্রশাসনের কঠোর তৎপরতা ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার (১ জুলাই) করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমন নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর বিধিনিষেধের আওতায় লকডাউনের প্রথম দিনে ভালুকায় ভোর থেকে, নির্বাহী অফিসার, সহকারী কমিশনারের ৩ টি টিমের মাধ্যমে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রশাসনের কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে। ভোরে দূরপাল্লার যানবাহন ছাড়া ট্রাক, অটো রিকসা, পিকআপ চলাচল করতে দেখা গেছে। মার্কেটের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে সকালে অভিযান শুরু হলে রাস্তাঘাট ফাকা হয়ে যায়। সকাল থেকে সেনাবাহিনী, পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে। সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে। নির্দেশনা অমান্য করে মটর সাইকেল, প্রাইভেট গাড়ী চলাচল ও মাস্ক ব্যবহার না করায় সংক্রামক নিয়ন্ত্রন ও নির্মুল আইন/২০১৮ মোতাবেক ৩৫ জন পথচারীকে ২৫২০০ টাকা জরিমানা করা হয়েছে। ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনের লোকজন মাঠে রয়েছে। ভালুকা পৌর সদর, হবিরবাড়ীর সিডষ্টোর বাজার, স্কয়ার মাস্টারবাঢ়ী সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে সেনাবাহিনীকে টলহল দিতে দেখা যায়।