শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ভালোবাসা দিবস কে কেন্দ্র করে,স্মাইলের উদ্যোগে পথ শিশুদের মাঝে পিঠা উৎসব
স্টাফ রিপোর্টার: / ১৯৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

Views: 6

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ভালোবাসা দিবসে পথ শিশুদের পিঠা খাওয়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে ও টঙ্গী যুগান্তর স্বজন সমাবেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে স্মাইল ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মৌমি’র সঞ্চালনায় উদ্বোধন করেন দৈনিক যুগান্তর গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি মো. জাকির হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী স্বজন সমাবেশের সভাপতি সাংবাদিক অলিদুর রহমান অলি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী স্বজন সমাবেশের নাহিদা ইসলাম ইয়াসমিন, জেসমিন কেয়া, স্মাইল ফাউন্ডেশনের নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া রিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উম্মে আয়মান লিমা, নিলিমা আক্তার, তাবাসসুম আক্তার, নাদিম আহম্মেদ জয় প্রমুখ।

পরে ছিন্নমুল পথ শিশুদের মাঝে ফুল পিঠা, পাটিসাপটা পিঠা, বাদামী পিঠা, ডিম পিঠা, মুড়ির মোয়া ও কলাসহ বিভিন্ন ধরনের পিঠাপুলি তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update