ভ্রাম্যমান আদালতের অভিযানে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ৯ দা-লা-ল আ-ট-ক
স্টাফ রিপোর্টার
/ ৩০০
বার দেখা হয়েছে
আপডেট
বুধবার, ২১ জুন, ২০২৩
শেয়ার
Views: 0
ঝিনাইদহ সংবাদাতা-
ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারীসহ ৯ দালালকে আটক করেছে ডিবি পুলিশের একটি অভিযান টিম। গ্রেফতার করা প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ডিবি পুলিশ ও জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। হাসপাতালে দালাল চক্রের বিষয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে দালালচক্র সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে বাইরের ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছিল।
এমন সংবাদে বুধবার সকালে ডিবি পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ৫ জন নারী ও ৪ জন পুরুষ দালালকে আটক করে।
পরে আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, নারীদের ১০০ টাকা করে ও পুরুষদের ২০০ টাকা করে জরিমানা করে।