মধুপুর ও ধনবাড়ী মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে স্কুল ছাত্রী সহ ৪ জন নিহত।
স্টাফ রিপোর্টার
/ ১৭৭
বার দেখা হয়েছে
আপডেট
রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
শেয়ার
Views: 0
ইয়ামিন হাসান বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী মহাসড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী। রবিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
রশনি ও বিথী আক্তার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।এদিকে, বাস-অটোরিকশার সংঘর্ষে নিহতদের ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন প্রায় ১ ঘণ্টা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন চলাচলরতরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন দৈনিক একুশের বাণীকে জানান, জামালপুর থেকে ছেড়ে একটি বাস ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ৪ জন যাত্রী নিয়ে মধুপুর থেকে ধনবাড়ী আসার পথে বাঘিল এলাকায় সংঘর্ষের কবলে পড়ে বাস-অটোরিকশা। এতে করে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ দুই জন মারা যায়।
তিনি আরও জানান, পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। তাদের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। বাকি দুইজনের মরদেহ থানায় রয়েছে। এ বিষয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। তবে, বাসটি আটক করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন