ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরায় করোনার সর্বাধীক ঝুকি এবং সংক্রমিত মাগুরা জেলা সদরের খানপাড়া ও পিটিআই পাড়া এলাকাকে রেডজোন ঘোষনা করে লকডাউন করে দেয়া হয়। রবিবার ১২ই জুলাই একুশতম দিনে সকাল ১১টার সময় মাগুরা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এলাকাটিকে লকডাউন মুক্ত ঘোষনা করা হয়। সাথে সাথে এলাকায় প্রবেশের পাঁচটি সড়ক জনসাধারনের চলাচলের জন্য ব্যারিকেড সরিয়ে দেয়া হয়।
লকডাউন মুক্ত করতে এসে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান সর্বসাধারণের সহযোগিতা এবং সতর্কতার জন্য আজকে আমরা করোনা সংক্রমন বিস্তাররোধ করতে পেরেছি। এবং লকডাউন থাকা অবস্থায় ঘরবন্দি মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদী আমরা পৌছে দিতে সক্ষম হয়েছি।
এই কর্মসূচি পালন করতে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য তিনি মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মাদ রেজোয়ান, বাংলাদেশ সেনা বাহিনীর প্রতিনিধি অফিসার কর্নেল আতিফ সিদ্দিকি, উপজেলা সাস্থ্য অফিসার ডাঃ আব্দুস সালাম, উক্ত ওয়ার্ডের কমিশনার মকবুল হোসেন মাকুল, করোনা হটলাইন টিম ও জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলু সহ সকল সেচ্ছাসেবক, আনসার বাহিনীর প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান, মাগুরা সদর থানা ওসি অপারেশন্স মোঃ আশরাফুল ইসলাম সহ এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ।