Views: 1
আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর প্রতিনিধি (সিরাজগঞ্জ)
গত ২১ মে অনলাইন নিউজ পোর্টাল জয়যাত্রা ডট কমে “কাজিপুর আওয়ামী লীগে প্রবেশ করেছে বিএনপি-জামায়েতের দুস্কৃতিকারীরা” শিরোনামে প্রকাশিত সংবাদ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হাজী মোঃ নিজাম উদ্দিন।
শনিবার ২২ মে নিজ বসভবনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রকাশিত সংবাদের তথ্য সুত্রে আমার নাম ব্যবহার করা হলেও বিষয়টি আমি জ্ঞাত নই। আমি এবং আমার পরিবারের সন্মানহানীর অপচেষ্টাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই। সংবাদে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সম্পর্কে যে ধরনের অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করে সন্মানহানীর অপচেষ্টা চালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকাশিত সংবাদে কাজিপুরে বিএনপি-জামায়াত সম্পর্কে যে উদ্ভট তথ্য উল্লেখ করা হয়েছে তার প্রতিবাদে বলতে চাই, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর হাতে কাজিপুরে আওয়ামী লীগের গোড়াপত্তন পরবর্তীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে প্রয়াত জননেতা মোহাম্মাদ নাসিম আরো সমৃদ্ধ করেন এবং বর্তমানে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একনিষ্ঠ ভাবে উন্নয়নমূলক কাজে সর্বোচ্চ নিয়োজিত আছেন। কাজিপুরে বিএনপি-জামায়াত কখনও মাথাচাড়া দিতে পারেনি ভবিষ্যতেও পারবেনা। সংবাদটিতে ছাত্রনেতা কুড়ানকে জড়িয়ে অহেতুক কলেবর বৃদ্ধি করেছে। গত ২০০৮ সালে কুড়ান আওয়ামী লীগের প্রতি আস্থারেখে মোহাম্মাদ নাসিম এবং প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপির উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী পতাকাতলে যোগদান করেন এবং অদ্যবদি নিবেদিতপ্রাণ আওয়ামী কর্মী হিসেবে দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কোন বিভাজন নেই। সকল নেতাকর্মীরা একটি আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে পরিগণিত হয়। কাজিপুর আওয়ামী লীগের দূর্গ হিসেবে সারা দেশে পরিগণিত।
কুচক্রী ও ষড়যন্ত্রকারীরা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করার মাধ্যমে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। কুচক্রীরা ১/১১ এবং পরবর্তীতে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি’র উপনির্বাচনে বিরোধীতা করার চেষ্টা করে। তারা মুলত জনবিচ্ছিন্ন ও উন্নয়ন বিরোধী।
আমি প্রকাশিত সংবাদের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। এবং সংবাদ মাধ্যম গুলোকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানাই।