শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার / ৮৭৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১ জুন, ২০২১

Views: 2

আবু তৈয়ব সুজয় : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও একাদশ জাতীয় সংসদের ৬২, সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মোহাম্মাদ নাসিমের ১ম মৃত্যুবার্ষিকী (১৩ জুন) পালন উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকায় মাসব্যাপি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার ১ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বক্তৃতায় তিনি বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন একটি প্রতিষ্ঠান। উন্নয়নমূলক কাজে তিনি ছিলেন বিশেষ অগ্ৰগামী। মোহাম্মাদ নাসিমের সাথে আমার তুলনা করিনা, আমি খুবই ক্ষুদ্র, তাই সকলের সহযোগিতা কামনা করি তাঁর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। এছাড়াও তাঁর পরিবারের রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

আলোচনায় অংশ গ্ৰহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সাবেক মেয়র জি এম তালুকদার। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন। । বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কাজিপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভীন পারুল।

স্মৃতিচারণমূলক আলোচনায় বক্তারা প্রয়াত জননেতার রাজনৈতিক জীবনের আদর্শ, উন্নয়ন প্রবনতা, দলীয় একাত্মতা ও কর্মী বান্ধবতা নিয়ে বক্তব্য রাখেন।

ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন, এসিল্যান্ড এ বি এম আরিফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রেফাজ উদ্দিন মাষ্টারসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update