রাজধানীর গাবতলীতে আসামীর পেটের ভিতর হতেইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪
স্টাফ রিপোর্টার
/ ৫০৮
বার দেখা হয়েছে
আপডেট
বুধবার, ২০ মে, ২০২০
শেয়ার
Views: 0
শহিদুল্লাহ সরকার,,
র্যাব-৪ এর অভিযানিক দল ১৯/০৫/২০২০ তারিখ ১৪.১০ ঘটিকায় রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলীস্থ মেসার্স মোহনা ফিলিং স্টেশন এন্ড সার্ভিসিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে আসামীদ্বয়ের স্বীকারোক্তি মতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তাদের পেটের ভিতর হতে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বহনকৃত পিকআপের তেলের ট্যাংকির মধ্য হতে ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট মোট ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুদ মৃধা (৩২), জেলা-গাজীপুর এবং ২। মোঃ নূর মিয়া (৪০), জেলা-নাটোরদ্বয়কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিশেষ কায়দায় বহন করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে থাকে।