শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপিত এমপি হেলাল সম্পাদক উপজেলা চেয়ারম্যান দুলু
স্টাফ রিপোর্টার / ৬৪০ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

Views: 1

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালকে সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহ-সভাপতি হলেন, আব্দুল বারেক মোল্লা, ড. ইউনুছ আলী, আনোয়ার হোসেন, আবুল হাসনাত খাঁন হাসান, ফরিদা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক হলেন, গোলাম হোসেন আকন্দ (গোল্লা), আব্দুল আরিফ রাঙ্গা, ছাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু ও আব্দুল খালেককে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের স ালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

এছাড়া সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update