শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

রানীনগরে আবারও একই পুকুর থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার
স্টাফ রিপোর্টার / ২৮৭ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

Views: 0

 

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রানীনগরে আবারও একই পুকুর থেকে প্রায় ১৪কেজি ওজনের একটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, গত কয়েকদিন থেকে পুকুরটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে সংস্কারের কাজ চলছে। বৃহস্পতিবার সকালে কাজ চলাকালিন সময় স্ক্যাবিটর চালক মূর্তিটি দেখতে পায়। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলে ঘটনাস্থল থেকে মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

মূর্তিটির ওজন প্রায় ১৪ কেজি। মূর্তিটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, গত ১৬ মার্চ ওই পুকুর থেকে ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update