শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শিবপুরে লকডাউন বাস্তবায়নে আরডিসির মোবাইল কোর্ট পরিচালনা ও প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

Views: 0

 নরসিংদী জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম:

মঙ্গলবার ০৬ জুলাই ২০২১ নরসিংদীর শিবপুরে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা ও প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। লকডাউনের ৬ষ্ট দিনে শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদীর আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। এসময় তিনি করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে শিবপুর বাজার ইটাখোলা মোড়, সিএন্ডবি বাজার, শিবপুর বাজার ও কলেজ গেটসহ বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে সরকারি নির্দেশনা প্রতিপালনের পাশাপাশি মাস্ক পরিধান নিশ্চিতকরাসহ বিভিন্ন বিষয়ে জনগনকে সতর্ক করেন। এসময় ৫টি মামলায় মোট ২৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে লেফটেন্যান্ট কামরুলসহ সেনা সদস্যের একটি টিম সহযোগিতা করেন। এছাড়া শিবপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোমেন খান,প্রচার সম্পাদক স্বপন খান, নির্বাহী সদস্য ডালিম খান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update