শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কৃষকের মুখে হাসি থাকে: কৃষিবিদ সমীর চন্দ
স্টাফ রিপোর্টার / ১৯৬ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

Views: 0

মোঃ ইব্রাহিম হোসেনঃ

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেও কৃষক লীগকে সঙ্গে নিয়ে কৃষকের পাশে থাকেন এবং ক্ষমতায় না থাকলেও কৃষক লীগকে সঙ্গে নিয়ে কৃষকের সেবায় নিয়োজিত থাকেন। আর বিএনপি-জামাত ক্ষমতায় থাকলে কৃষক হত্যা করে আর ক্ষমতায় না থাকলে কৃষকের ধানের গোলায় আগুন দেয়।’

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে করিমগঞ্জ উপজেলার গেরাজুরের হাওরে কৃষকের ধান কাটা কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন কৃষিবিদ সমীর চন্দ।

তিনি আরো বলেন, কৃষকের ধান কাটার মৌসুমে সহায়তা করতে বঙ্গবন্ধুকন্যা কৃষক লীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনকে নির্দেশ দিয়েছেন। আমরা সাধ্যমতো কৃষকের পাশে দাঁড়িয়েছি। অন্যদিকে, এসি রুমে বসে তামাশা করছে। তারা কিভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাবে সেই চিন্তা করছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় গেরাজুরের হাওরে কৃষক রমজান মিয়ার এক একর জমির পাঁকা বোরো ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দেন কৃষক লীগ নেতাকর্মীরা। কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু’র তত্ত্বাবধানে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচি পালিত হয়।

এ ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, মো. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসীম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-দপ্তর সম্পাদক আলহাজ্ব সৈয়দ শওকত হোসেন সানু প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update