শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শোকের মাস থেকেই গাজীপুর বাসীর জন্য অক্সিজেনের ব্যবস্থা— মেয়র জাহাঙ্গীর আলম
স্টাফ রিপোর্টার / ৪৯০ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৭ আগস্ট, ২০২১

Views: 0

ইমন খানঃ আগামী ১০ দিনের মধ্যে গাজীপুর সিটি / জেলার করোনা রোগীদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গাজীপুরে অক্সিজেনের অভাবে যেন কোন রোগী মারা না যায়, সেই ব্যবস্থা করবো। গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যনিবাহী ও উপদেষ্টা মন্ডলীর সভায় এসব কথা বলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। মেয়র বলেন মাসব্যাপী শোক দিবস পালন করা হবে,৮ ই আগষ্ট, ১৫ ই আগষ্ট ২১ শে আগষ্ট সহ বিভিন্ন প্রোগামগুলো মহানগর আওয়ামী লীগ করবে। করোনার মহামারীর কথা উল্লেখ্য করে মেয়র আরও বলেন আমরা কঠিন সময় পার করছি, সরকারি যত বিধিনিষেধ আছে জনগণের মাঝে তা প্রচার করতে হবে। সচেতনতা বাড়াতে হবে,সামাজিক, শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনেক দায়িত্ব দিয়েছেন আমরা যেন তা পালন করি। গত ১ মাসে অক্সিজেনের অভাবে বহু লোক মারা গেছে। আমরা গাজীপুরে অক্সিজেন উৎপাদন করতে চাই,কারো পরামর্শ ও দিকনির্দেশনা থাকলে আমাকে দিয়েন।
৫ই আগষ্ট নগরের বঙ্গতাজ অডিটোরিয়ামে বিকাল ৩ টায় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা  কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাংসদ শামসুন্নাহার ভুঁইয়া,সহ সভাপতি, সম্পাদক, উপদেষ্টা মন্ডলী সদস্য  সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update