রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শ্রীপুরে আদালতের আদেশ উপেক্ষা করে শিক্ষকের জমি জবরদখল চেষ্টা
রমজান আলী রুবেল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:  / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

Views: 1

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভূতুলিয়া এলাকায় আদালতের আদেশ লঙ্ঘন করে সহকারী শিক্ষকের জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ধনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু কাইয়ুম। তিনি ভুতুলিয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে। শিক্ষক আবু কাইয়ুম জানান, বিবাদীরা রাতের আঁধারে তার মালিকানাধীন জমিতে অবৈধভাবে ছাপড়া নির্মাণ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় হাবিবুর রহমান (৫০), মোছা. ফরিদা খাতুন (৪৫) ও অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মা এবং অন্য দাতাদের কাছ থেকে ক্রয়সূত্রে পাওয়া ওই জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে হঠাৎ অভিযুক্তরা জমি দখলের পাঁয়তারা শুরু করে। বিষয়টি নিয়ে গাজীপুর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করলে আদালত জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
আদালতের নির্দেশে শ্রীপুর থানা পুলিশ দু’পক্ষকে নোটিশ প্রদান করে শান্তি বজায় রাখার অনুরোধ জানালেও অভিযুক্তরা তা উপেক্ষা করে। অভিযুক্তরা জমিতে ইট-বালি ফেলে ভরাটের কাজ করার চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে গেলে আবু কাইয়ুমকে হত্যার হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি। স্থানীয়রা জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও অভিযুক্তরা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযুক্ত হাবিবুর রহমানকে বাড়িতে পাওয়া না গেলেও মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আদালতের নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেন। কিছু প্রশ্ন এড়িয়ে গিয়ে মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, “আদালতের নিষেধাজ্ঞার নোটিশ দুই পক্ষকেই বুঝিয়ে দেয়া হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে। তবে একটি পক্ষ আদালতের  নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে  । ভুক্তভোগী শিক্ষক আবু কাইয়ুম প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দখল চেষ্টার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update