শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শ্রীপুরে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রকৌশলী আটক
স্টাফ রিপোর্টার / ৪৭৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Views: 0

 

মোঃ আব্দুল বাতেন (বাচ্চু)
নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের শ্রীপুরে শিশু গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক প্রকৌশলীকে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। বুধবার (৭ সেপটেম্বর) দুপুর ১টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি ভাড়া বাসা থেকে সফিকুল ইসলাম সজীব (৩৫) নামে ওই অভিযুক্তকে আটক করা হয়। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কন্যাপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। জানাযায়, শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা সিরাজুল ইসলামের বাসায় ভাড়া থেকে শ্রীপুরের নয়নপুর এলাকার আর এ কে সিরামিক্স কারখানায় প্রকৌশলী হিসেবে চাকুরী করতেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ও ভিকটিমের ভাষ্যমতে, ওই গৃহকর্মী ময়মনসিংহের ইশ^রগঞ্জ উপজেলার একটি স্কুলে ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। করোনাকালীন ছুটিতে গত দুই মাস আগে মাওনা চৌরাস্তায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। ওই প্রকৌশলী ভাড়াটিয়া হিসেবে তার বোনের প্রতিবেশী। পরে প্রকৌশলীর বাসায় গৃহকর্মী হিসেবে শিশুকে কাজে নিয়োগ করে। গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে ওই প্রকৌশলী গৃহকর্মীকে একা পেয়ে জোরপূর্বক ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকার শোনে তার স্বজনেরা ছুটে আসে। পরে এ ঘটনা পরদিন বুধবার (৭ অক্টোবর) এলাকাবাসীকে জানালে তারা প্রকৌশলীকে আটক করে দুপুর ১-টার দিকে শ্রীপুর থানা পুলিশের কাছে তুলে দেয়। অভিযুক্ত প্রকৌশলীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update