শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শ্রীপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যাচেষ্টা
স্টাফ রিপোর্টার / ৩২১ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৯ মার্চ, ২০২২

Views: 0

শ্রীপুর প্রতিনিধিঃ শবে বরাতের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে মো.শিহাব খান (২৩) নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।

১৮ মার্চ, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় ওই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. শিহাব খান (২৩) কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের একজন কর্মী বলে জানা যায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শবে বরাত উপলক্ষ্যে শুক্রবার রাতে ছাত্রলীগ কর্মী মো. শিহাব নামাজ আদায়ের জন্য বাসা থেকে বেড় হয়ে মসজিদের উদ্দেশে রওনা হয়। এ সময় চারটি মোটরসাইকেল যোগে একদল কিশোর গ্যাং এসে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে একটি গুলি শিহাবের বুকে লাগে। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলী আজগর বলেন, গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী শিহাবকে উদ্ধার করে প্রথমে আলহেরা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী তাঁর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী মাওনা এলাকার মো.লিটন মিয়ার ছেলে মো.সাগর বলেন, চারটি মোটরসাইকেল যোগে রোবেল, ইমরান, আল আমিন ও সাব্বির হোসেন এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় একটি গুলি শিহাবের বুকে লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অভিযুক্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update