মোঃ আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব শারফত আলী সাবেক মেম্বার বাড়ির পাশে কিছু বেকার যুবকের মাছের খামারে নিকটবর্তী এলাকার বিভিন্ন ফেক্টরী বিষাক্ত কেমিক্যাল ঢুকে মাছ মারা যাওয়ার ঘঠনা গঠেছে। এতে খামারে থাকা বিভিন্ন জাতের মাছ মারা গিয়ে অন্তত ৪/৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছ খামারীরা।
মঙ্গলবার (১১-ই মে) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ মধ্যে পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ খামারীরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শামসুল আলম, জিল্লুর রহমান, রিপন,রুবেল মন্ডল ও আইনুল হক।
সরজমিনে গিয়ে দেখা যায়, খামারের পানির উপর বিভিন্ন প্রজাতির মাছ ভাসতে দেখা যায়। মাছগুলো পচে দুর্গন্ধ ছড়িয়ে আশেপাশের পরিবেশ বিনষ্ট করছে। আশেপাশে এলাকাবাসী সাথে কথা বলে জানা যায় যে কিছু বেকার অসহায় যুবক বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে তাদের ভাড়া জমিতে মাছের খামার তৈরি করেন, শবে বরাতের রাত থেকে পানির উপর মৃত মাছগুলি ভাসতে থাকে।
গতকাল সোমবার (১০-ই মে) ২ পিকাপ মরা পচা মাছ খামার থেকে সরিয়ে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। বিষাক্ত কেমিক্যাল এর জন্য আশেপাশে খাবার খাবার পানি ও গাছগালি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা পরিবেশ জন্যে হুমকি।
ক্ষতিগ্রস্ত খামারীর মধ্যে জিল্লুর রহমান বলেন, তিনি দীর্ঘ চার বছর ধরে বেকার পাঁশ যুবক মিলে বিভিন্ন এনজিও ও ব্যাংক ঋণ নিয়ে এলাকার বার্ষিক ভাড়ায় প্রায় ৫২৫ শতাংশ (১৫ বিঘা) জমিতে মাছ চাষ করে আসছি। এ দিয়ে আমাদের পরিবার কনো মতো চলতো।
গত রবিবার (৯-ই মে) শবে বরাতে মাছের খাবার দিতে গিয়ে দেখি বিষাক্ত কেমিক্যাল কারণে খামারে মাছ ভেসে থাকতে দেখা যায়। এতে পরদিন সকালে প্রায় সব মাছ মরে ভেসে থাকতে দেখা যায়। পুকুরটিতে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কার্প, সরপুঁটি, গ্লাসকাপ সহ বিভিন্ন জাতের মাছ ছিল। এতে প্রায়৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। খামারে প্রায় ১০ লাখ মাছ রয়েছে।
তিনি আরও বলেন, পাশ্ববর্তী ফেক্টুরী বিষাক্ত ক্যামিকেল ঢুকে খামারে মাছ মারা যেতে পারে বলে ধারনা করছি।এর আগেও অনেক বার ফেক্টরির কতৃপক্ষকে একাধিক বার অবিহিত করেছি।কিন্তু তারা দৃশ্য মান কোন পদক্ষেপ নেইনি।বিষাক্ত ক্যামিকেল খামারে প্রায় ২.৫/.৫ ওজনের মাছ ক্ষতিগ্রস্থ হয়।