শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শ্রীপুরে মাদকবিরোধী ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১১ আগস্ট, ২০২৫

Views: 0

মো: চুন্নু ফকির, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:

গাজীপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মাদকবিরোধী ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের প্রাইম স্টার একাডেমি অ্যান্ড হাইস্কুল হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

তিতুমীর কলেজের সাবেক এজিএস এবং শ্রীপুর পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী সোহানুর রহমান সোহানের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এর মূল লক্ষ্য।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি আকিল প্রধান, পৌর ৮ নং ছাত্রদলের দপ্তর সম্পাদক আজিজুল হাকিম, শ্রীপুর পৌর ছাত্রদল নেতা রাকিব প্রধান, কাওসার শেখ, সিয়াম প্রধান, তেলিহাটি ছাত্রদলের সহ-সভাপতি আল শাহরিয়ার অপু, পৌর ছাত্রদল নেতা আবির, পিয়াস ভূইয়াসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে সবার সচেতন হওয়া প্রয়োজন। তারা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update