রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শ্রীপুরে মাদক ব্যবসা কে কেন্দ্র করে দুই জন আহত
স্টাফ রিপোর্টার / ৩১৯ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১০ এপ্রিল, ২০২১

Views: 0

 

রিপোর্টার রমজান আলী রুবেল 

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা এলাকার ফখরুল ইসলাম নামে এক অটোরিকশা চালককের মাথা ফাটিয়ে দিল মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় অটোরিকশা চালক ফখরুল ইসলাম শ্রীপুর থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই অটোরিকশা চালক জীবন বাঁচতে দৌড়ে গিয়ে এক বাড়ির ঘরের ভিতরে আশ্রয় নেয়। মাদকব্যবসায়ীরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অটোরিকশা চালককের মাথায় আঘাত করে।এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগে লেখা রয়েছে।

গেল ৫ এপ্রিল,/৫/২০২১ তারিখে বেলা ১১ টার দিকে দরগারচালা ইছুব মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে,শ্রীপুর উপজেলার দরগারচালা এলাকার আঃ লতিফের ছেলে শরীফসহ আরো তিন-চারজন এ ঘটনা সাথে জারিত। এরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে অভিযোগে লেখা রয়েছে।

অটোরিকশা চালক ফখরুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীদেরকে রিকশায় না উঠানোর কারণে হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে।
এবিষয়ে শ্রীপুর থানার (এসআই) সুমন জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update