শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শ্রীপুরে সন্তানসহ ট্রেনের নিচে কাটা পড়ে মা নিহত
স্টাফ রিপোর্টার / ২৫৬ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

Views: 0

রিপোর্টার রমজান আলী রুবেল  
গাজীপুরের শ্রীপুর রেল স্টেশন সংলগ্ন কাটাপুল এলাকায় সন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন। এতে মায়ের মৃত্যু হলেও তার কন্যা সন্তান গুরুতর আহত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুণ অর রশিদ। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
তিনি জানান, সকাল সাতটার দিকে স্টেশন চত্ত্বর থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে সন্তানসহ এক নারী কাটা পড়ার খবর পান। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন ও তার কন্যা সন্তানের হাতে বড় ধরণের আঘাত পায়। সন্তানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে এটা আত্মহত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
এবিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে চলে আসছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update