শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্যর ডেইরি ফার্মে সফলতার গল্প
স্টাফ রিপোর্টার / ২০০৮ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১১ জুলাই, ২০২১

Views: 1

শ্রীপুর থেকে নাজমুল ইসলাম ঃ

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক সফল ইউপি সদস্য ৮ নং ওয়ার্ডের বাপ্তা গ্রামের জনাব মোঃ সাইফুল হক খোকন মেসার্স সুরমা আক্তার হাসি ডেইরি ফার্ম নামে একটি গরুর খামার করে স্বাবলম্বী হয়েছেন। বর্তমানে তার খামারে ৪১ টি গরু রয়েছে যার মধ্যে ২৩ গাভী রয়েছে ৭ টি ষাঁড় বাছুর ও বাকি ১১ টি বকনা গরু রয়েছে।


উল্লেখ্য তিনি গত ৫ বছর পূর্বে মাত্র ৫ টি গাভী ক্রয় করার মাধ্যমে তার এই গরুর খামার গঠন করে,এর পর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি এখন প্রর্যন্ত এই খামার থেকে তিনি ৪৫ লক্ষ টাকার মতন গরু বিক্রি করেছেন।বর্তমানে তার খামারে ৪ জন শ্রমিক নিয়মিত কাজ করছেন, খামারের ১২ টি গাভী থেকে তিনি দৈনিক ১৭০/৮০ লিটার পর্যন্ত দুধ পেয়ে থাকেন যা তিনি স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন।


এসময় সাবেক ইউপি সদস্য জনাব মোঃ সাইফুল হক খোকন বলেন আমি বর্তমানে মেসার্স সুরমা আক্তার হাসি ডেইরি ফার্ম গঠন করে এটি থেকে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি, আমি সরকারি ভাবে যদি কৃষি ঋণ পাই তাহলে আমার এই খামারটি আরও ব্যাপক ভাবে গঠন করতে পারবো এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের উপায় করে দিতে পারবো।আমি চায় আমার এই সফলতার গল্প শুনে বেকার যুব সমাজ এই ডেইরি ফার্ম গঠন করতে উৎসাহ পাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update