শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শ্রীপুর পৌর ৭,৮,৯ নং ওয়ার্ড আ’লীগের কমিটিত ঘোষণা
স্টাফ রিপোর্টার / ৩৯৪ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Views: 2

 

মোঃ আব্দুল বাতেন (বাচ্চু) নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় আলহাজ্ব ধনাই বেপারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত ত্রি বার্ষিক সন্মেলনে ৭,৮,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে ৭নং ওয়ার্ডে আবুল হোসেন (বিএ)কে সভাপতি, আমিনুল ইসলাম বেপারিকে সাধারণ সম্পাদক। ৮ নং ওয়ার্ডে খন্দকার আবুল কালাম আজাদকে সভাপতি ও দুলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক। ও ৯ নং ওয়ার্ডে তোফাজ্জল হোসেনকে সভাপতি ও বাদল মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. সামসুল আলম প্রধান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাফি উদ্দিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক,পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বুলবুল, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল, সদস্য শেখ আবদুল লতিফ, সদস্য ও ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update