রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সংবাদকর্মীর মায়ের গলায় অ’স্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা লুট
মাহমুদুর রহমান তুরান ফরিদপুর / ১২২ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

Views: 1

ফরিদপুরের সালথায় স্থানীয় এক সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে তার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী দৈনিক সমকালের সালথা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহসভাপতি সাইফুল ইসলাম এই প্রতিবেদককে তিনি বলেন, ‘সোমবার ভোর রাতে আমাদের বসতঘরের দরজা কৌশলে খুলে প্রবেশ করে ৩-৪ জন। তারা ঘরে প্রবেশ করে প্রথমে আমার মায়ের গলায় রামদা ঠেকিয়ে তাকে জিম্মি করে। তখন আমরা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলাম। পরে ডাকাতরা ঘরে থাকা শোকেস ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন নিয়ে চলে যায়।’ সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘সাংবাদিকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update