সখীপুরে নাটকে অভিনয়ের পর পরকীয়া সন্দেহে স্বামীর সাথে অভিমানে স্ত্রীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার
/ ৩৪৮
বার দেখা হয়েছে
আপডেট
সোমবার, ২০ মার্চ, ২০২৩
শেয়ার
Views: 0
পারভেজ হাসান সখীপুর টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে স্বামী পরকীয়ায় জড়িত এমন সন্দেহে অভিমানে স্ত্রী নুরুন্নাহার (২৮) বিষপানে আত্মহত্যা করেছেন। ১৯ মার্চ (রবিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার কালমেঘা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূরুন্নাহার ওই গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে এবং একই গ্রামের আকাশ আহমেদ (৪০) এর স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানা যায়, বেশকিছুদিন আগে নূরুন্নাহারের স্বামী আকাশ আহমেদ স্থানীয় এলাকার আয়োজনে একটি নাটকে অভিনয় করেন। সেখানে তার বিপরীতে একটি মেয়েও অভিনয় করে। ওই মেয়ের সঙ্গে অভিনয়কালীন সময়ের কিছু ছবি তার স্ত্রী নূরুন্নাহার দেখতে পায় এবং তাতে স্বামীকে সন্দেহ শুরু করে। শুরু হয় মনোমালিন্য। এক পর্যায়ে গত ১৬ মার্চ রাতে ঘরে থাকা ঘাস মারার বিষপান করে নুরন্নাহার। গুরুতর অসুস্থ্য অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলে তাকে বাবার বাড়ি নিয়ে যাওয়া হলে ১৯ মার্চ রবিবার ভোররাতে তার মৃত্যু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাসুদ রানা বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।