শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সাপাহারে জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত ১
স্টাফ রিপোর্টার / ৫৪২ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

Views: 2

নওগাঁ প্রতিনিধি ঃ

নওগাঁর সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিউল আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ জানুয়ারী) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। এর আগে সকালে উপজেলার পাতাড়ী ইউনিয়নের তিলনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যুবক রবিউল আলম গ্রামের আব্দুল হক এর ছেলে।


জানা গেছে, পাতাড়ী ইউনিয়নের তিলনী গ্রামের আব্দুল হক এর সঙ্গে কিছু সম্পত্তি নিয়ে দক্ষিণ পাতাড়ী গ্রামের এসলাম আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে এসলাম আলী ও আমজাদ আলী লাঠিয়াল বাহিনী নিয়ে আব্দুল হকের ভোগদখলীয় সম্পত্তি দখল করতে আসে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিয়াল বাহিনীর আঘাতে আব্দুল হক ও তার তিন ছেলে রবিউল আল, হাবিবুর রহমান (২৫) ও রায়হান কবির (২৩) গুরুতর আহত হয়। এরপর গ্রামের লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রবিউল আলম ও রায়হান কবিরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। আব্দুল হক ও তার মেজো ছেলে হাবিবুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রামেকে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রবিউল আলম মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update