শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন নারী মাদক কারবারী আটক 
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৮ মে, ২০২৫

Views: 0

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা হতে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব ১২,
সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব ১২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ তিনি জানান, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায়
বুধবার দুপুরে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জের সলঙ্গা থানার সিআরবিসি সালাহউদ্দিন হাইওয়ে হোটেল এর সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন , জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মৃত সিরাজ সরদারের স্ত্রী রাজিয়া বেগম ও রাজশাহী জেলার তানোর থানার চাঁন্দুড়িয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী নাসিমা বেগম
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update