শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে ক্ষুদ্র ব্যবসায়ী ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা করেছে
স্টাফ রিপোর্টার / ২২১ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৩ মার্চ, ২০২২

Views: 0

সীতাকুণ্ড,চট্টগ্রামঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে মো.হাসান (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী ঋণের বোঝা বইতে না পেরে গাছের ঢালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার ২২ মার্চ (মঙ্গলবার) সকালের দিকে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে যানা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করেছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসান এনজিও থেকে ঋণ নিয়ে একটি ভ্যানে করে দোকানে-দোকানে মাল বিক্রি করতেন। কিন্তু বিগত বছর ঋণে জর্জরিত হয়ে পড়েন তিনি। তবে কিস্তি পরিশোধের জন্য এনজিও কর্মীদের চাপাচাপির কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবার ও স্থানীয়রা জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ঐ ব্যক্তি আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update