Views: 1
মোঃ এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম):
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মনসুর শাহ্ (প্রকাশ লাল ভান্ডারি)নামে ঐ কৃষক পাঁচ খানি জমিতে আগাম জাতের লাউ ও মিষ্টি কুমড়ার চাষ করেন। উপজেলা কৃষি অফিসারের সহায়তায় গত ছয় মাস আগে ১ লক্ষ টাকা ব্যয় করে এ চাষ করেন তিনি।
গত দুই মাস ধরে তিনি প্রতিদিন ২-৩ শ পিছ লাউ এবং ৩শ-৪শ কেজি মিষ্টি কুমড়া বিক্রি করছেন। আগাম জাতের লাউ ও মিষ্টি কুমড়া হওয়ায় বাজারে ভালো দাম পেয়েছেন তিনি। বর্তমানে আরো ফুল ও ফলে ভরপুর তার লাউ ক্ষেত।
কৃষক মনসুর শাহ্ জানান, হেলিকপ্টার জাতের এই লাউ চাষে বেশ লাভবান হয়েছেন তিনি। সঠিক সময় পরিচর্যা ও দেখবাল করে ইতিমধ্যে তার লক্ষমাত্রা অর্জন করতে পেরেছেন। তিনি তরুণ প্রজন্মকে কৃষির মত লাভজনক পেশায় আসার আহ্বান জানান।
এদিকে উপজেলা কৃষি অফিসার আল মামুন শিকদার বলেন, সঠিক পরিচর্যা ও অধিকতর যত্নের মাধ্যমে লাউ এবং মিষ্টি কুমড়া চাষে সফলতা আসছে। বিশেষ করে তিনি আগাম যেকোন সবজি চাষে উপজেলা কৃষি অফিসের সহায়তা নেয়ার আহ্বান জানান।