শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

হাটহাজারীতে কাজের বুয়ার হাতে মহিলা খুন
স্টাফ রিপোর্টার / ২৬৩ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৩ মে, ২০২২

Views: 0

 হাটহাজারী প্রতিনিধি:

হাটহাজারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মর্জিনা নামক (৪৫) এক মহিলাকে কাজের বুয়া উপর্যপরি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। সোমবার (২৩ মে) সকাল সাতটার পরে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বি এন ম্যানশন নামক বিল্ডিংয়ে এই ঘটনাটি ঘটে। মর্জিনা সিরাজগঞ্জের বেলকুচি থানার শহিদুল হকের স্ত্রী বলে জানা গেছে।

শহীদুল হক স্থানীয় একটি বেসরকারি স্কুলে চাকরির সুবাদে তারা প্রায় ৩ বছর ধরে এই বিল্ডিংয়ে নিচতলায় বসবাস করে আসছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক মাস ধরে মর্জিনার বাসায় সঞ্চিত চাকমা নামে এই মহিলাটি কাজ করে আসছিল। আজ সকালে সে রুটি তৈরি করছিল। এমন সময় মর্জিনা তাকে কাঠাল কাটতে বললে সে অপারগতা প্রকাশ করে।

মর্জিনা বেশি জোরাজোরি করে বলার জের ধরে রাগে ক্ষোভে তাকে উপর্যুপরি দা দিয়ে কোপাতে থাকে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করে। উল্লেখ্য, মর্জিনা শহীদুল হকের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে। এছাড়া সে একজন শারীরিক প্রতিবন্ধীও বলে জানান স্থানীয়রা। এদিকে হত্যাকারী সঞ্চিতা চাকমাকে হাটহাজারী মডেল থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update