হোয়াইক্যং লম্বা বিলে সফর মিয়া ভাড়াটিয়া সন্ত্রাসীদের আগাতে তিন ভাই আহত।
স্টাফ রিপোর্টার
/ ৪৩০
বার দেখা হয়েছে
আপডেট
সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
শেয়ার
Views: 2
নুরুল বশর কক্সবাজার উখিয়া।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বা বিল এলাকার তালিকা ভুক্ত ইয়াবা গডফাদার সফর মিয়া ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী গ্রুপের আগাতে গুরুতর আহত হয়েছেন হাজী কালা মিয়া, তাঁর ছোট ভাই ওসমান গনি, আব্দু শুক্র আহত অবস্থা তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়, এই বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান মামলার বাদীপক্ষ থেকে।
জানা যায় হাজী কালা মিয়ার মৃত্যু ভাইয়ের সম্পত্তির জন্য এই ঘটনা ঘটে গতকাল ২১ ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে হাজী কালা মিয়া ঘরের বাহির হলে হটাৎ অতর্কিত দা,ক্রিস, লোহার রড, নিয়ে হামলা করে হাজী কালা মিয়ার উপর, সফর মিয়া ও তাহার ভাড়াটিয়া সন্ত্রাসী গ্রুপের কয়েকজন তাহারা হচ্ছেন সফর মিয়া (৫৫) পিতা জাফর আলী, মোহাম্মদ আরমান, আরাফাত উদ্দিন ছোটন, প্রকাশ কালু,নজু বলি পিতা টুইন্না বলি,উক্ত ঘটনার সুস্থ তদন্ত ছেয়ে টেকনাফ থানায় একটি অভিযোগ করেন হাজী কালা মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম তাহার স্বামীর জীবন ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে দাবি করে, সফর মিয়া সহ কয়েকজন কে আসামি করে অভিযোগে উল্লেখ করা হয়েছে , সফর মিয়া একজন লম্বা বিল এলাকার বড় মাপের ইয়াবা গডফাদার তাহার টাকা পয়সা সবদিকে ক্ষমতাবান সম্পদশালী সেই একজন মন্ত্রণালয়ের তালিকা ভুক্ত ইয়াবা গডফাদার উক্ত ঘটনার একটি সুস্থ তদন্ত চাই প্রশাসনের কাছে।
এই বিষয়ে টেকনাফ মডেল থানা তদন্ত অফিসার কর্মকর্তা খোরশেদ আহমেদ বলেন রাতে একটি অভিযোগ পেয়েছেন তিনি এই বিষয়ে ঘটনা তদন্ত করে বলা যাবে বলে জানান তিনি।