শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ
শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত
১৩৩

গাজীপুরের শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় বিশাল এই গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস. এম. আবুল কালাম–এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কৃতজ্ঞতা প্রকাশ এবং আনন্দ উদযাপন উপলক্ষে এই গণমিছিলের আয়োজন করা হয়। এতে কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

গণমিছিল পূর্ব সমাবেশে অধ্যাপক বাচ্চু বলেন,
“আসন্ন নির্বাচনে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ এবারের নির্বাচনে আমরা বিজয়ী হবো এবং দলকে প্রথমবারের মতো গাজীপুর-৩ আসন উপহার দিতে পারবো।”

এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক এস. এম. আবুল কালাম বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে থাকার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...