শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
জাতীয় ফল মেলা অনুষ্ঠিতচকরিয়ায় নারী শ্লীলতাহানি ও হ/ত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আরাফাত র‍্যাবের খাঁচায়টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযান: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‎উখিয়ায় মিয়ানমারে পাচারকালে সার ও টমটম জব্দ, এড. রেজাউল করিম রেজা’র নেতৃত্বে ডিলারদের গুদামে কৃষি কর্মকর্তার অভিযানটেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাফর আলম গ্রেফতারহাকিমপুরে আমের ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ চাষিরাউৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বগুড়ার ধুনট মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধনমামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না – বিএমএসএফহাকিমপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতহিলিতে ৩০ পিস অ্যাম্পুল মাদকসহ চারজনকে গ্রেপ্তারগ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে হাকিমপুরে কর্মশালা অনুষ্ঠিত‎টেকনাফে বিদেশী পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনছুর গ্রেপ্তারসাভারের পোড়াবাড়িতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়ারি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দগাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভানাফ নদীতে নিখোঁজের ৪ দিন পরও সন্ধান মেলেনি জেলে সিকান্দারের, উদ্বেগ-শঙ্কা

শরীয়তপুরে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, ছুড়তে গিয়ে তরুণের হাত ক্ষতবিক্ষত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
শরীয়তপুরে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, ছুড়তে গিয়ে তরুণের হাত ক্ষতবিক্ষত
৪৮

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের বুধাইরহাট বাজারে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

এতে জাবেদ শেখ (২০) নামের এক তরুণ আহত হয়েছেন। তাঁর বাঁ হাত ক্ষতবিক্ষত হয়েছে। আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে।

জাজিরা থানা সূত্র জানায়, ওই বিরোধের জেরে বিভিন্ন সময়ে তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হলেই দুই পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটায়। গত বছরের ৫ এপ্রিল ও ২ নভেম্বর বিলাশপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে। এসব ঘটনার পর পুলিশ কুদ্দুস ব্যাপারী, আব্দুল জলিল মাতবরসহ তাঁদের বেশ কয়েকজন সমর্থকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে। ওই মামলায় আব্দুল জলিল মাদবর বর্তমানে কারাগারে আছেন। আর ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এলাকা ছেড়ে গেছেন। বর্তমানে তাঁদের সমর্থক মান্নান ব্যাপারী ও নাসির ব্যাপারীর লোকজন নতুন করে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। মান্নান ব্যাপারী কুদ্দুস ব্যাপারীর সমর্থক এবং নাসির ব্যাপারী আব্দুল জলিল মাতবরের সমর্থক।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে মান্নান ও নাসিরের লোকজন বুধাইরহাট এলাকায় ৮–১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর জের ধরে আজ সকালে বুধাইরহাট বাজারে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা বাজারের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ককটেল ছুড়তে গিয়ে জাবেদ শেখ আহত হন।

ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। আব্দুল জলিল মাতবর বর্তমানে কারাগারে আছেন। আজকের সংঘর্ষে নেতৃত্ব দেওয়া মান্নান ব্যাপারী ও নাসির ব্যাপারী ঘটনার পর এলাকা থেকে আত্মগোপনে আছেন। তাঁদের মুঠোফোনও বন্ধ।

এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, কুদ্দুস ব্যাপারী ও তাঁর প্রতিদ্বন্দ্বী জলিল মাতবরের মধ্যে বিরোধের জেরে তাঁদের সমর্থকেরা বুধাইরহাট বাজারে শতাধিক ককটেল বিস্ফোরণ করেছেন। এতে একজন আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে।

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

নুরুজ্জামান হোসেন হিলি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

করব মোরা ফল চাষ,সংরক্ষণ করব বারো মাস এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিসের সামনে এই ফল মেলা অনুষ্ঠিত হয়।জাতীয় ফল মেলায় হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন সহ আরো অনেকে।আলোচনা সভায় বক্তারা দেশীয় ফলের গুণাবলি নিয়ে নানা ধরনের আলোচনা করেন। ফল মেলায় দেশীয় বিভিন্ন প্রজাতির ফল দিয়ে স্টল সাজানো হয়। মেলাতে  হাকিমপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চকরিয়ায় নারী শ্লীলতাহানি ও হ/ত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আরাফাত র‍্যাবের খাঁচায়

মোঃ হারুন অর রশিদ- উখিয়া, কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
চকরিয়ায় নারী শ্লীলতাহানি ও হ/ত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আরাফাত র‍্যাবের খাঁচায়

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টা ও নারীর শ্লীলতাহানি মামলার প্রধান ও ১ নম্বর এজাহারনামীয় আসামি আরাফাত (৩৫)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

‎গতকাল (বা সাম্প্রতিক তারিখ দিতে পারেন) চকরিয়া থানাধীন ডুলাহাজারা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আরাফাত চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুরচর ষোলহিস্যা এলাকার সেলিম উল্লাহর ছেলে।

‎র‍্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, অপরাধী দমন, মাদক উদ্ধার ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‍্যাব। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডুলাহাজারা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় নারী শ্লীলতাহানি ও হত্যাচেষ্টা মামলার প্রধান পলাতক আসামি আরাফাতকে গ্রেফতার করতে সক্ষম হন র‍্যাব সদস্যরা।

‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

‎এলাকার চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি নেমে এসেছে।

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযান: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‎

‎মোঃ হারুন অর রশিদ উখিয়া,  কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযান: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‎

কক্সবাজারের টেকনাফে একটি সফল অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১২:১৫ মিনিটে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের দমদমিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামির নাম খোরশেদ আলম (২৫)। তিনি টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ছোট লেচুয়াপ্রাং এলাকার মোঃ সালাম ও মৃত সুফিয়া খাতুনের ছেলে।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত খোরশেদ আলম টেকনাফ থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, মাদক উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাব সদা তৎপর ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

‎গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন কঠোর চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।