ওএমএস পন্য দেওয়ার প্রতিশ্রুতিতে নারীদের যৌন হয়রানি

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ওএমএস পন্য দেওয়ার প্রতিশ্রুতিতে নারীদের যৌন হয়রানি
৮৭

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ওএমএস এর( ওপেন মার্কেট সেল )এক ডিলারের বিরুদ্ধে নারী গ্রাহকদের বিনামূল্যে আটা চাউল দেওয়ার প্রতিশ্রুতিতে যৌন হয়রানি করার অভিযোগে উঠেছে।

সোমবার ২৬ জানুয়ারী দুপুর থেকে যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২ মিনিট, ৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হলে বেরিয়ে আসে থলের বিড়াল। ভিডিওতে দেখা যায, ওএমএস ডিলার সেলিম তার গোডাউনে স্থাপিত চৌকিতে এক নারীর সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছে।

 

ভিডিও

VID-20260127-WA0022

VID-20260127-WA0023

জানা যায়, শিল্প অধ্যুষিত গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোট ১৩টি পয়েন্টে সরকার ভর্তুকি মূল্যে ওএমএস প্রকল্পের মাধ্যমে আটা ও চাউল বিতরণ করে। তন্মধ্যে কেওয়া বাজার পয়েন্টের ডিলার মেসার্স ইভা ট্রেডার্স। যার মালিক মোঃ সেলিমের বিরুদ্ধে নিয়মবহির্ভূত অধিক দামে আটা চাউল বাহিরে বিক্রির অভিযোগ ছিলো। পাশাপাশি ডিলার পয়েন্টে মাদক সেবনসহ নারীদের ওএমএস পণ্য দেওয়ার নামে যৌন হয়রানির অভিযোগও।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিলার বলেন, মাদকসেবন, নারীদের অসম্মান এবং ওএমএস পণ্য চুরিসহ বিভিন্ন অপকর্মের কারিগর সেলিমের কথামত কোন ডিলার না চললে তাকে নিয়ে সে বিভিন্নরকম ষড়যন্ত্র করে। এমনকি অফিসারদের সে ছাড় দেয়না।

উল্লেখ্য উক্ত ডিলার মেসার্স ইভা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ সেলিমকে ইতিপূর্বে বিভিন্ন অনিয়মের কারনে একাধিকবার শোকজ করেছে শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...