নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারী আড়ৎ এ মোবাইল কোর্ট অভিযান
নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারী আড়ৎ এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় চিংড়ি মাছে অবৈধভাবে জেলী প্রবেশের দায়ে একজন পাইকারী ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং জব্দকৃত প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়। এসময় প্রসিকিউশন দিয়ে সদর উপজেলা মৎস অফিসার সহযোগিতা করেন।
উল্লেখ্য যে গত ১৩ মে সদর উপজেলার বড়বাজার এলাকায় একই আইনে যে ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিলো তিনি এই পাইকারী ব্যবসায়ীর কাছ থেকেই মাছ নিয়েছিলেন। ক্ষুদ্র ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে আজকের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মেফতাহুল হাসান
সহকারী কমিশনার (ভূমি) নরসিংদী সদর










