হবিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
হবিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ আসামি গ্রেফতার
২০৭

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল হক মুন্সির নির্দেশনায় এবং ওসি মোঃ জাহিদুল হকের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
গত ১৫ মে মধ্যরাতে শহরের শংকরের মুখ এলাকায় একটি সিএনজি গ্যারেজে অভিযান চালিয়ে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের ৩১ বোতল বিদেশি মদসহ সুমন দাসগুপ্ত ও রনজিৎ দাশকে আটক করা হয়। এছাড়া ১৪ মে পৃথক দুটি অভিযানে ১৮ পিস ইয়াবাসহ মোঃ মোশারফ হোসেন এবং ১০ গ্রাম গাঁজাসহ মোঃ ছামাদকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...