বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম:
রামুতে শরীরে পেঁচিয়ে ই/য়া/বা পাচার: ৩ নারী কারবারি গ্রে/ফ/তা/র, উদ্ধার ১.২০ লাখ পিস ‎গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসিরগাজীপুরে হিজবুত তাওহীদ সহ সকল ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলোচনা সভা অনুষ্ঠিত :উখিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে তৃণমূলের আস্থার প্রতীক রিদুওয়ান ফারাবী।উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মা-মেয়ে আটক: নেপথ্যে নারী চোরাকারবারী চক্র!কক্সবাজারে গুরুত্বপূর্ণ নথিসহ রোহিঙ্গা আটক, চার দেশের মুদ্রা জব্দটেকনাফে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করা মামলার দুর্ধর্ষ পলাতক আসামি গ্রেপ্তার।নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারী আড়ৎ এ মোবাইল কোর্ট অভিযানহবিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ আসামি গ্রেফতারটেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান: ২০ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি গ্রেপ্তারকক্সবাজারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাব-১৫ এর হাতে গ্রেপ্তারকক্সবাজারে র‍্যাব-১৫ এর সাঁড়াশি অভিযান: লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা ও অস্ত্রসহ ৪ জন গ্রেফতার।রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর অকেজো সরকারি অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরাআসন্ন ঈদে কারখানাগুলোকে আইন মেনে পাওনা পরিশোধের আহবান গাজীপুরের ডিসির

কক্সবাজারে গুরুত্বপূর্ণ নথিসহ রোহিঙ্গা আটক, চার দেশের মুদ্রা জব্দ

মোঃ হারুন অর রশিদ, উখিয়া,কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
কক্সবাজারে গুরুত্বপূর্ণ নথিসহ রোহিঙ্গা আটক, চার দেশের মুদ্রা জব্দ
৪৫

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মো. তোহা নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককালে তার কাছ থেকে বাংলাদেশসহ চারটি দেশের বিপুল পরিমাণ নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

‎এপিবিএন সূত্রে জানা গেছে, গত ১৪ মে কক্সবাজারের লিংক রোড এলাকায় নিয়মিত তদারকি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল পুলিশ। এসময় মো. তোহার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্যের অসঙ্গতি মেলায় তাকে আটক করা হয়।

‎আটকের পর উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকে তোহার শেল্টারে (বাসস্থান) বিশেষ অভিযান চালানো হয়।

‎তল্লাশিতে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়- বাংলাদেশি ৫৩ হাজার টাকা, ৩ হাজার ২৫০ সৌদি রিয়াল, ৩ হাজার ৩০০ মালয়েশিয়ান রিংগিত এবং ৬০০ মার্কিন ডলার।বাংলাদেশি জাতীয় সনদপত্র, অনলাইন এনআইডির কপি, জন্মসনদ এবং ব্যাংকের চেক বইয়ের পাতা,একটি উন্নতমানের মোবাইল ফোন।

‎১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, প্রাথমিক তদন্তে আটক তোহা একটি আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত বিদেশি মুদ্রা এবং জাল নথিপত্র সেই ইঙ্গিতই দিচ্ছে।

‎তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

‎রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ দমনে এপিবিএন-এর বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। এই আটকের ফলে মানবপাচারকারী চক্রের গুরুত্বপূর্ণ কোনো নেটওয়ার্কের হদিস পাওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

রামুতে শরীরে পেঁচিয়ে ই/য়া/বা পাচার: ৩ নারী কারবারি গ্রে/ফ/তা/র, উদ্ধার ১.২০ লাখ পিস ‎

‎মোঃ হারুন অর রশিদ- উখিয়া , কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
রামুতে শরীরে পেঁচিয়ে ই/য়া/বা পাচার: ৩ নারী কারবারি গ্রে/ফ/তা/র, উদ্ধার ১.২০ লাখ পিস ‎

কক্সবাজারের রামুতে ইজি বাইকে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। শনিবার (১৬ মে) বিকেলে রামু থানাধীন বৌদ্ধ মন্দির সড়ক ও চৌমহনী বাজার এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের শরীর থেকে বিশেষ কায়দায় লুকানো ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

‎গ্রেফতার হওয়া আসামীরা হলেন—লাইলি বেগম (২৬): পিতা আলী আকবর,গুল বাহার (৩৫): পিতা সালেহ আহমেদ,হাজেরা খাতুন (৬৫): পিতা ইউসুফ আলী।

‎তারা সকলেই বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের বাসিন্দা এবং একটি সুসংগঠিত নারী মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

‎র‍্যাব-১৫ (সিপিএসসি কক্সবাজার) সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে একটি বড় মাদকের চালান ইজি বাইক যোগে রামুর দিকে আসছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে রামু হাইটুপি (বুথপাড়া) এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

‎সন্দেহভাজন একটি ইজি বাইক তল্লাশিকালে নারী র‍্যাব সদস্যদের সহায়তায় লাইলি ও গুল বাহারের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের শরীরের সাথে পলিথিন ও স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ৩৮টি ইয়াবার বান্ডেল পাওয়া যায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজারের রহিম কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে বৃদ্ধা হাজেরা খাতুনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে আরও ২২টি বান্ডেল উদ্ধার করা হয়।

‎ “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে আসামীরা নিজেদের শরীরে বিশেষ কায়দায় কালো পলিথিন ও স্কচটেপ দিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা পেঁচিয়ে রেখেছিল।” — র‍্যাব-১৫।

‎অভিযানে সর্বমোট ৬০টি বান্ডেল থেকে প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দুর্গম সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন শহরে পাইকারি সরবরাহ করে আসছিল।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।

গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির

রাজু হাসান :স্টাফ রিপোর্টার প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির

গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে নগরীর ইকবাল কুটিরে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি ডাঃ এফ রহমান (ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক দূর্নীতি সমাচার), সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার নবকণ্ঠ)। এছাড়া কমিটিতে সহ-সভাপতি আব্দুর রশিদ (দৈনিক গণমানুষের আওয়াজ), সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোক্তাদির হোসেন (দৈনিক প্রথম সূর্যদয়), সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত চন্দ্র দাস (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), মোঃ রাকিব হোসেন (চীফ রিপোর্টার সাপ্তাহিক সারাজাহান), প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রুবেল (দৈনিক বর্তমান কথা), দপ্তর সম্পাদক জয় (দৈনিক আজকের বসুন্ধরা, সহ দপ্তর সম্পাদক শামিম (দৈনিক মুক্তবলাকা, ক্রীড়া সম্পাদক রাজু হাসান (দৈনিক ঢাকা) দায়িত্ব পেয়েছেন।

নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, মোঃ আক্তার হোসাইন, এমদাদুল হক, রবিউল ইসলাম, দোলন ও নাইম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম এ ফিরোজ (ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক সারাজাহান), জানে এ আলম (সম্পাদক ও প্রকাশক দৈনিক কণ্ঠবানী), বায়োজিদ হোসেন (দৈনিক নওরোজ)।
এছাড়াও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন (আনন্দ টিভি, আব্দুল গাফফার (যুগান্তর), রেজাউল করিম মোল্লা (সাপ্তাহিক আদর্শবাণী, হেলেনা আক্তার (ভোরের সময়), মনির (বাংলাদেশের আলো), জাহিদ (বাংলাদেশ কণ্ঠ), ফটো সাংবাদিক রাজু, মুজিবুর রহমান (চলচিত্র অভিনেতা), রফিকুল ইসলাম, সানি।

নবগঠিত এ কমিটির নেতারা গাজীপুরে পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গাজীপুরে হিজবুত তাওহীদ সহ সকল ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলোচনা সভা অনুষ্ঠিত :

রাজু হাসান :স্টাফ রিপোর্টার প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
গাজীপুরে হিজবুত তাওহীদ সহ সকল ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলোচনা সভা অনুষ্ঠিত :

গাজীপুরে সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে হিজবুত তোহিদ সহ সকল ভ্রান্ত গোষ্ঠী সমূহের তৎপরতা রোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই মে শনিবার জয়দেবপুর বঙ্গোতাস অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পীর সাহেব দেওনা কাপাসিয়ার অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার । তিনি সম্মিলিত ওলামা পরিষদ কে বলেন আপনারা ও হিজবুত তাওহীদ যারা আছে তারা সংখ্যায় নগণ্য হলেও আমরা সবাই গাজীপুর মহানগরের বাসিন্দা, আমি ডিসি সাহেব ও এমপি সাহেব কে বলে এ সমস্যা নিরসনের চেষ্টা করব।আমি সঠিক পথে আছি ও সবসময় আপনাদের পাশে থাকব।অপরদিকে সভাপতির বক্তব্যে বলেন দেশে যখন আমরা কান্তি শৃঙ্খলার সব অবস্থানে আছি তখন হিজবুত তাওহীদ সহ কিছু ভ্রান্ত জনগোষ্ঠী শান্তি শৃঙ্খলা বিনষ্টের পায়তারা করছে।ওরা যদি প্রমাণ দিতে পারো সঠিক তাহলে অবশ্যই আমরা তাদের পাশে থাকব।।

সভায় আরও বক্তব্য রাখছেন গাজীপুর মহানগর জাতীয় ইমাম সমিতির নব নির্বাচিত সভাপতি আব্দুর রহিম আল মাদানী, সাধারণ সম্পাদক গাজী আবু বকর সিদ্দিক, ও গাজীপুরের শীর্ষ আলেম দের মধ্যে মাওলানা আশেকে মুস্তফা, মুফতি লেহাজ উদ্দিন ভূইয়া, মুফতি মাসউদুল করিম, মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা মুখলেসুর রহমান, মাওলানা সোলাইমান মাওলানা মিনহাজুর রহমান
সভায় উপস্থিত আলেমগণ ধর্মীয় মূল্যবোধ রক্ষা, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে বিভ্রান্তি থেকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসাথে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সকল ঈমান বিধ্বংসী ও বিভ্রান্তিকর কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ও দাবি জানান।পরে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।