বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম:
উখিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ।টেকনাফে ৯ বছরের শিশুকে ধ/র্ষ/ণ: প্রধান আসামি নবী হোছন চট্টগ্রামে গ্রেফতার।উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান: বিদেশি পিস্তল ও ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৩!টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান: ওয়ান শুটারগানসহ চিহ্নিত অপরাধী গ্রেফতারপশ্চিম পালংখালীবাসীর দীর্ঘশ্বাস: সামান্য বৃষ্টিতেই ‘মরণফাঁদে’ পরিণত হয় রাস্তাটেকনাফে র‍্যাবের সফল অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারটেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার ‎ষড়যন্ত্রের জালে সাধারণ যুবক মুন্না: মাদক কারবারি তকমা দিয়ে হয়রানির অভিযোগএনজিওর কর্মকাণ্ডে স্বচ্ছতা ও হোস্ট কমিউনিটির স্বার্থ নিশ্চিত করা জরুরিফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট নিয়ে সংঘর্ষ: উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃ/ত্যু।চিম্বুক ওয়াই জংশন বাজার এলাকায় অবৈধ বন্যপ্রাণী শিকার, পাচার ও ব্যবসা প্রতিরোধে প্রচারণাতৃণমূলের আস্থায় উখিয়া ছাত্রদলের কাণ্ডারি হতে পারেন জিয়াউল করিম রিয়াদরামুতে শরীরে পেঁচিয়ে ই/য়া/বা পাচার: ৩ নারী কারবারি গ্রে/ফ/তা/র, উদ্ধার ১.২০ লাখ পিস ‎গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসিরগাজীপুরে হিজবুত তাওহীদ সহ সকল ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলোচনা সভা অনুষ্ঠিত :

পশ্চিম পালংখালীবাসীর দীর্ঘশ্বাস: সামান্য বৃষ্টিতেই ‘মরণফাঁদে’ পরিণত হয় রাস্তা

‎মোঃ হারুন অর রশিদ , উখিয়া, কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
পশ্চিম পালংখালীবাসীর দীর্ঘশ্বাস: সামান্য বৃষ্টিতেই ‘মরণফাঁদে’ পরিণত হয় রাস্তা
৪৪

একটি রাস্তা, হাজারো মানুষের দীর্ঘশ্বাস! নাম পশ্চিম পালংখালী সড়ক। এলাকাবাসীর কাছে এটি এখন আর কেবল একটি চলাচলের পথ নয়, বরং প্রতিদিনের এক ‘যুদ্ধক্ষেত্রের’ নাম। দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারহীনতায় সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।


‎সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তাটি খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো ছোট ছোট ডোবায় পরিণত হয়। কাদা আর পানির সংমিশ্রণে রাস্তাটি এতটাই পিচ্ছিল হয়ে পড়ে যে, সাধারণ মানুষের হেঁটে চলাও অসম্ভব হয়ে দাঁড়ায়।

‎স্থানীয়দের অভিযোগ—
‎রাস্তার দুরবস্থার কারণে স্কুলগামী কোমলমতি শিশুরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না।

‎কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় গর্ভবতী নারী বা মুমূর্ষু রোগীকে কাঁধে করে মূল সড়কে নিয়ে আসতে হয়।কৃষিপণ্য বা নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হচ্ছে।

‎স্থানীয় বাসিন্দা আশেক ইলাহি রুবেল বলেন, “আমরা কি এতটাই অবহেলিত? একটু ভালোভাবে বাঁচার অধিকার কি আমাদের নেই? কতদিন এই ভাঙা রাস্তার কষ্ট বুকে চেপে রাখব? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি আমাদের কষ্ট চোখে দেখে না?”

‎এ বিষয়ে স্থানীয় ইউপি (চেয়ারম্যান ) এম গফুর উদ্দিন চৌধুরী  বলেন, “আমরা জনগণের দুর্ভোগের কথা জানি। বিষয়টি নিয়ে আমরা উপজেলায় একাধিকবার আলোচনা করেছি। মূলত এই সড়ক টি লিমা কনস্ট্রাকশন কাজটি বার বার ধীর গতি রেখে দিচ্ছে ।” তারা জেলা এবং উপজেলা প্রকৌশলীর সঙ্গে আঁতাত করে আমাদের সাথে কোন যোগাযোগ না করে অল্প কাজ করে বিল নিয়ে পালিয়ে যায়।

‎অন্যদিকে, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ বলেন, “পশ্চিম পালংখালীর মানুষ অত্যন্ত কষ্ট সহ্য করছেন। এই রাস্তাটির দ্রুত সংস্কার হওয়া জরুরি। আমরা স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি যাতে দ্রুত কাজ শুরু করা যায়।”

‎উপজেলা প্রকৌশলী (LGED):
‎জনগণের এই দুর্ভোগের বিষয়ে উপজেলা প্রকৌশলীর সাথে বারবার যোগাযোগ করা হলে তিনি কল রিশিভ  না করে কেটে দেয় —

‎জিয়াউল করিম রিয়াদ বলেন, কর্তৃপক্ষের আশ্বাস কেবল ফাইলবন্দি থাকবে নাকি বাস্তবে রূপ নেবে—সেটাই এখন পশ্চিম পালংখালীবাসীর দেখার বিষয়।

এছাড়াও কামরান আলী চৌধুরী সোহান বলেন, দীর্ঘ দিন ধরে আমরা পালংখালীর ৩টি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন মিলে বিভিন্ন রাস্তা ও বাজার ব্যবস্থাপনা নিয়ে আন্দোলন সহ কাজ করে যাচ্ছি। তাঁরই ধারাবাহিকতায় পালংখালী থেকে চেপটখালী সড়ক টি মেরামত করা গুরুত্বপূর্ণ।

‎এলাকাবাসীর বিনীত অনুরোধ, দ্রুত এই রাস্তার কাজ সম্পন্ন করে তাদের স্বাভাবিক জীবনযাত্রার অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

উখিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ।

মোঃ হারুন অর রশিদ, উখিয়া (কক্সবাজার) প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
উখিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ।

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আর রহমান বেকারী এন্ড কনফেকশনারী নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন পরিবেশে কেক, বন, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

‎সোমবার (১৯ ই মে)  বিকেলে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে গণমাধ্যমকর্মীরা বেকারির ভেতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দৃশ্য দেখতে পান। এসময় খাদ্যপণ্য তৈরির কক্ষের চারপাশে অপরিচ্ছন্ন পরিবেশ, অপরিষ্কার সরঞ্জাম ও অস্বাস্থ্যকর অবস্থার বিভিন্ন চিত্র উঠে আসে।

‎এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন।  তিনি বলেন উপরে টাকা দিলে সব ম্যানেজ হয়ে যায় বলেও মন্তব্য করেছেন।

‎এদিকে উখিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎স্থানীয় সচেতন মহল জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

টেকনাফে ৯ বছরের শিশুকে ধ/র্ষ/ণ: প্রধান আসামি নবী হোছন চট্টগ্রামে গ্রেফতার।

মোঃ হারুন অর রশিদ, উখিয়া,কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
টেকনাফে ৯ বছরের শিশুকে ধ/র্ষ/ণ: প্রধান আসামি নবী হোছন চট্টগ্রামে গ্রেফতার।

কক্সবাজারের টেকনাফে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলার প্রধান পলাতক আসামি মো. নবী হোছনকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল ১৮ মে বিকেলে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট এলাকায় র‍্যাব-১৫ এবং র‍্যাব-৭ এর একটি যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ ২০২৬ তারিখে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবী হোছনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আইনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল এই আসামি। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ (টেকনাফ ক্যাম্প) এবং র‍্যাব-৭ (চট্টগ্রাম) এর একটি চৌকস দল সোমবার বিকেল ৪টার দিকে ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে কব্জা করতে সক্ষম হয়।

‎গ্রেফতারকৃত মো. নবী হোছন টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইটেং পাড়া (আহমদ ঘোনা) এলাকার মৃত মতলবের ছেলে।

‎র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান: বিদেশি পিস্তল ও ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৩!

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান: বিদেশি পিস্তল ও ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৩!

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

‎মঙ্গলবার (১৯ মে ২০২৬) ভোররাত পৌনে ৪টার দিকে উখিয়ার ১-ইস্ট নং রোহিঙ্গা ক্যাম্পের (লাম্বাশিয়া) ব্লক-সি/১৫ এলাকায় এই অভিযান চালানো হয়।

‎গোপন সংবাদের ভিত্তিতে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে একটি চৌকস দল রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বসতবাড়িতে হানা দেয়। পুলিশি তল্লাশিতে আটককৃতদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

‎আটককৃতদের মধ্যে মোঃ জাহিদ হোসেন (৩৮),ক্যাম্প-১ (ওয়েস্ট) এর বাসিন্দা। তল্লাশিকালে তার কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে আরও ২টি ম্যাগাজিন, ২২ রাউন্ড গুলি এবং ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নুর সেহেরা (১৮),ক্যাম্প-১ (ইস্ট) এর দিল মোহাম্মদের স্ত্রী। তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আব্দুল হামিদ (৩২),ক্যাম্প-১ (ইস্ট) এর বাসিন্দা। তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎লাম্বাশিয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, এই ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি নং-৩৮৪) করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎”ক্যাম্পের আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”