উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযান: ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেফতার ‎

‎মোঃ হারুন অর রশিদ,উখিয়া প্রতিনিধি, কক্সবাজার প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযান: ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেফতার ‎
১৪০

‎কক্সবাজারের উখিয়া থানা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে মাদক মামলার ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক এক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

‎গতকাল ১৫ জুলাই (বুধবার) রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎র‌্যাব-১৫ সূত্র জানায়, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামি কুতুপালং ক্যাম্প এলাকায় আত্মগোপন করে আছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ে র‌্যাব নিজস্ব সোর্স নিয়োগ ও গোয়েন্দা নজরদারি জোরদার করে।

‎এরই ধারাবাহিকতায়, গত ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৯:১০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-২ এর আভিযানিক দলটি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।


‎গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামির নাম **হামিদ মোস্তফা প্রকাশ ফুক্কা (৩০)**। তিনি দিল মোহাম্মদের ছেলে। তিনি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪৬ (ব্লক-বি, সাব ব্লক-বি/হিল-১০, এফসিএন-১৭০৭৪১) এর বাসিন্দা।

‎র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি হামিদ মোস্তফা একটি মাদক মামলায় আদালতের রায়ে ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

‎গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...