গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাব মহানগর শাখার সাংবিধানিক প্রশিক্ষণ ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
গাজীপুরে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য সুসংহতকরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৪:০০টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিপরীতে ৯০’স লাউঞ্জ (90’s Lounge)- রেস্টুরেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অএ সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর মহানগর শাখার সভাপতি ইয়াছিন গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। এসময় নবগঠিত গাজীপুর মহানগর শাখার সাংবাদিক ইয়াছিন গাজী কে সভাপতি ও আব্দুল বারী কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান খান, সহ সভাপতি স্বপন চন্দ্র দাস, যুগ্ন সাধারণ সম্পাদক দৈহিক ঢাকা পএিকার স্টাফ রিপোর্টার রাজু হাসান, সাংগঠনিক সম্পাদক হাসান, দপ্তর সম্পাদক দোলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: জয়, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মেজবাহ উদ্দিন সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাহিছ ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম খন্দকার।
অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা, মহানগর ও থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের নিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।






