জিএমপি পূবাইল থানার অভিযানে জুয়া আইন মামলায় গ্রেফতার -০৩
পূবাইল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মো: রুহুল আমিন সঙ্গীয় ফোর্স সহ অত্র থানা এলাকায় টহল ডিউটি করাকালিন সময়ে বিশেষ অভিযান পরিচালনা করিয়া অবৈধ উপায়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লেনদেন ও মানি ই-ট্রানজেকশন করে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা ও পরিচালনা করার অপরাধে আাসামী ১. মিলন মাঝি (২১), পিতা-মঙ্গল মাঝি, মাতা-সুচিত্রা মাঝি, স্থায়ী সাং-হরিসকুল, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, এ/পি সাং-চামুড্ডা (হাফেজ আমিনুল ইসলাম এর বাসার ভাড়াটিয়া), থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর, ২. মোঃ ইয়ামিন ইসলাম (১৯), পিতা-মৃত সফিকুল ইসলাম, মাতা-রাজিয়া বেগম, স্থায়ী সাং-মীর কুমুল্লী, থানা-দেলদুয়ার, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং-চামুড্ডা (হাফেজ আমিনুল ইসলাম এর বাসার ভাড়াটিয়া), থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর এবং ৩. অপূর্ব চক্রবর্তী (১৯), পিতা-মৃত গনেশ চক্রবর্তী, মাতা-দিপালী চক্রবর্তী, স্থায়ী সাং-হরিষকুল, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকাদেরকে পূবাইল থানাধীন চামুড্ডা বাজার সংলগ্ন নৈবাড়ীগামী রোডস্থ জনৈক কাজলের চায়ের দোকানে পার্শ্বের বেঞ্চের উপর হতে গ্রেফতার পূর্বক তাদের ব্যবহৃত তিনটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করিয়া ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ থানায় হাজির হইয়া আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ নিয়মিত মামলা রুজু করিয়া বিধি মোতাবেক উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।






