শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরে গাঁজা সহ র‍্যাবের হাতে গ্রেফতার-১
স্টাফ রিপোর্টার / ৪৫৮ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

Views: 0

গাজীপুরে গাঁজা সহ র‍্যাবের হাতে গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার ঃ নাজমুল ইসলাম : গাজীপুর মহানগরীর জরুন এলাকা হইতে ১০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী হাতে নাতে গ্রেফতার।
১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে
সবসময়ই অবৈধ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন সদস্যদের
গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‍্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা
কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায়ঃ অদ্য ১৬ মার্চ ২০২০ ইং তারিখ রাত অনুমান ২০.১৫ ঘটিকার সময়
র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন কাশিমপুর জরুন
এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ
কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর
কাশিমপুর থানাধীন জরুন পশ্চিমপাড়া সাকিনস্থ বাদশা মিয়ার বাড়ীর উত্তর ভিটির সেমিপাঁকা ঘরের
সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী আসামী ১। মোঃ হারুন(৪০), পিতা- মোঃ করিম, মাতা-হালিমা বেগম, সাং-তুলারামপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং- জরুন পশ্চিমপাড়া (বাদশা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-কাশিমপুর, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দেহ তল্লাশী করে তার দখল হইতে ১০০ গ্রাম গাঁজা, নগদ ১৩০০/-টাকা এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করিয়া জিএমপি, গাজীপুর কাশিমপুর এর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। আসামী অবৈধভাবে মাদকদ্রব্য (গঁাজা) সজ্ঞানে নিজ নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন/২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারার অপরাধ করিয়াছে।
৩। উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪। বিষয়টি আপনাদের পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update