বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম:
বিরুলিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ইউপি সদস্য আপেল দেওয়ানেরটেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ৬ ভিকটিম উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতারউখিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ।টেকনাফে ৯ বছরের শিশুকে ধ/র্ষ/ণ: প্রধান আসামি নবী হোছন চট্টগ্রামে গ্রেফতার।উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান: বিদেশি পিস্তল ও ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৩!টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান: ওয়ান শুটারগানসহ চিহ্নিত অপরাধী গ্রেফতারপশ্চিম পালংখালীবাসীর দীর্ঘশ্বাস: সামান্য বৃষ্টিতেই ‘মরণফাঁদে’ পরিণত হয় রাস্তাটেকনাফে র‍্যাবের সফল অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারটেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার ‎ষড়যন্ত্রের জালে সাধারণ যুবক মুন্না: মাদক কারবারি তকমা দিয়ে হয়রানির অভিযোগএনজিওর কর্মকাণ্ডে স্বচ্ছতা ও হোস্ট কমিউনিটির স্বার্থ নিশ্চিত করা জরুরিফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট নিয়ে সংঘর্ষ: উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃ/ত্যু।চিম্বুক ওয়াই জংশন বাজার এলাকায় অবৈধ বন্যপ্রাণী শিকার, পাচার ও ব্যবসা প্রতিরোধে প্রচারণাতৃণমূলের আস্থায় উখিয়া ছাত্রদলের কাণ্ডারি হতে পারেন জিয়াউল করিম রিয়াদরামুতে শরীরে পেঁচিয়ে ই/য়া/বা পাচার: ৩ নারী কারবারি গ্রে/ফ/তা/র, উদ্ধার ১.২০ লাখ পিস ‎

টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ৬ ভিকটিম উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার

‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া, কক্সবাজার প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ৬ ভিকটিম উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার
১৯

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত এক বাংলাদেশীসহ ছয়জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় বিপুল পরিমাণ মায়ানমার মুদ্রাসহ (কিয়াট) আন্তর্জাতিক মানবপাচার ও অপহরণ চক্রের অন্যতম মূলহোতা এক নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

‎আজ ২৪ মে ২০২৬ (রবিবার) রাত ১টা ১০ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

‎র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ বাজারের শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে একটি গোপন সংবাদ পায়। সংবাদের ভিত্তিতে জানা যায়, পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মোঃ আলী আজগর-এর বসত বাড়িতে একদল মানবপাচারকারী কিছু নারী, পুরুষ ও শিশুকে জিম্মি করে রেখেছে। চক্রটি ভিকটিমদের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সেখানে আটকে রাখে।

‎সংবাদ পাওয়ার পরপরই রাত ১টা ১০ মিনিটে র‌্যাব ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘটনাস্থল থেকে চক্রের অন্যতম সক্রিয় এক নারী সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মানবপাচারের উদ্দেশ্যে ব্যবহৃত বিভিন্ন মূল্যমানের সর্বমোট ১,৫১,৬০০ (এক লক্ষ একান্ন হাজার ছয়শত) মায়ানমার মুদ্রা (কিয়াট) উদ্ধার ও জব্দ করা হয়।

‎পাচারকারীদের কবল থেকে উদ্ধার হওয়া ৬ জন ভিকটিম হলেন: যুগল বড়ুয়া (২৮), পিতা- প্রদীপ বড়ুয়া (বাংলাদেশী নাগরিক, উখিয়া)। হুসাইন আহম্মেদ (২০), পিতা- মামুনুর (বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া)। কামাল হোসেন (১৮), পিতা- হুসেন আহম্মেদ (বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া) আয়েসা (১৬), পিতা- মাহমুদ হুসাইন (বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া)। শুভ তারা (১৪), পিতা- আলী আহম্মদ (বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া)। সাদেক (৯), পিতা- হুসেন আহম্মেদ (বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া)।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত বাংলাদেশী ভিকটিম যুগল বড়ুয়া জানান, গত ২২ মে সকালে কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং এলাকা থেকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে আসামীরা তাকে সিএনজি যোগে অপহরণ করে এই আস্তানায় নিয়ে আসে। পরবর্তীতে অন্যান্য রোহিঙ্গা ভিকটিমদেরও বিভিন্ন স্থান থেকে ফুসলিয়ে ও জোরপূর্বক অপহরণ করে এখানে এনে আটকে রাখা হয়।

‎ভুক্তভোগীরা জানান, পাচারকারী চক্রটি তাদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে প্রত্যেকের পরিবারের কাছে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাদের জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করার হুমকি দেওয়া হচ্ছিল। মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় কামাল হোসেন (১৮) নামের এক রোহিঙ্গা তরুণকে শারীরিকভাবে নির্যাতন করে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে আসামীরা।

‎র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গা শরণার্থীদের টার্গেট করে অপহরণ, মুক্তিপণ আদায় এবং অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

‎গ্রেফতারকৃত নারী আসামি এবং এই চক্রের সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে মানবপাচার দমন ও প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মানবপাচার ও অপরাধ দমনে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

বিরুলিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ইউপি সদস্য আপেল দেওয়ানের

শহিদুল্লাহ সরকার প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
বিরুলিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ইউপি সদস্য আপেল দেওয়ানের

মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের বিরুলিয়া ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য আপেল দেওয়ান। পবিত্র উৎসবটি উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বিবৃতিতে তিনি বিরুলিয়াবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। বাণীতে তিনি সবাইকে ঈদুল আজহার মূল চেতনা তথা ত্যাগ ও কুরবানির মহান আদর্শে উজ্জীবিত হয়ে একটি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ইউপি সদস্য আপেল দেওয়ান তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ), তাঁর স্ত্রী হযরত হাজেরা এবং প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ)-এর আত্মত্যাগ ও স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের দ্বারে সমাগত। এই আনন্দোৎসব আমাদের ত্যাগের এক অনন্য ও মহান আদর্শে দীক্ষিত করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের অহংকার ও প্রিয় বস্তু উৎসর্গ করার এক স্বর্গীয় চেতনা অন্তরে জাগ্রত করে। তিনি আরও বলেন, সমাজ থেকে নানামুখী বৈষম্য দূর করে একটি শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কুরবানির শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবজীবনের সামাজিক ও রাষ্ট্রীয় স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের এই সদস্য বলেন, দেশ থেকে গণবিরোধী ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হলেও রাষ্ট্র এখনো পুরোপুরি ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হতে পারেনি। পরাজিত সেই অপশক্তি বর্তমানে বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে অত্যন্ত গোপনে আত্মগোপনে থেকে নানাভাবে সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের দীর্ঘদিনের অর্জনকে নস্যাৎ করতে তারা প্রতিনিয়ত নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সুদৃঢ়ভাবে মোকাবিলা করতে তিনি দলমত নির্বিশেষে দেশবাসীকে অতন্দ্র প্রহরীর মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিবৃতিতে আপেল দেওয়ান আরও বলেন, দেশে পূর্ণাঙ্গভাবে মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সচেতন নাগরিকদের চোখ-কান খোলা রাখতে হবে এবং সজাগ থাকতে হবে। পাশাপাশি পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষাকে হৃদয়ে ধারণ করে আল্লাহর দ্বীন ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ত্যাগের মানসিকতা নিয়ে সবাইকে সমবেতভাবে এগিয়ে আসার অনুরোধ জানান। বাণীর শেষাংশে তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুনরায় সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান এবং মহান আল্লাহর দরবারে দেশবাসীর সুখ, শান্তি, উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও একটি নিরাপদ জীবনের সার্বিক কামনা করেন।

৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আপেল দেওয়ানের এই ঈদ শুভেচ্ছা বার্তা কেবল উৎসবের আমেজই ছড়ায়নি, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরুলিয়াবাসী তথা দেশবাসীকে সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধ থাকার এক শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক বার্তাও প্রদান করেছে।

উখিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ।

মোঃ হারুন অর রশিদ, উখিয়া (কক্সবাজার) প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
উখিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ।

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আর রহমান বেকারী এন্ড কনফেকশনারী নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন পরিবেশে কেক, বন, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

‎সোমবার (১৯ ই মে)  বিকেলে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে গণমাধ্যমকর্মীরা বেকারির ভেতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দৃশ্য দেখতে পান। এসময় খাদ্যপণ্য তৈরির কক্ষের চারপাশে অপরিচ্ছন্ন পরিবেশ, অপরিষ্কার সরঞ্জাম ও অস্বাস্থ্যকর অবস্থার বিভিন্ন চিত্র উঠে আসে।

‎এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন।  তিনি বলেন উপরে টাকা দিলে সব ম্যানেজ হয়ে যায় বলেও মন্তব্য করেছেন।

‎এদিকে উখিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎স্থানীয় সচেতন মহল জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

টেকনাফে ৯ বছরের শিশুকে ধ/র্ষ/ণ: প্রধান আসামি নবী হোছন চট্টগ্রামে গ্রেফতার।

মোঃ হারুন অর রশিদ, উখিয়া,কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
টেকনাফে ৯ বছরের শিশুকে ধ/র্ষ/ণ: প্রধান আসামি নবী হোছন চট্টগ্রামে গ্রেফতার।

কক্সবাজারের টেকনাফে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলার প্রধান পলাতক আসামি মো. নবী হোছনকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল ১৮ মে বিকেলে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট এলাকায় র‍্যাব-১৫ এবং র‍্যাব-৭ এর একটি যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ ২০২৬ তারিখে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবী হোছনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আইনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল এই আসামি। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ (টেকনাফ ক্যাম্প) এবং র‍্যাব-৭ (চট্টগ্রাম) এর একটি চৌকস দল সোমবার বিকেল ৪টার দিকে ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে কব্জা করতে সক্ষম হয়।

‎গ্রেফতারকৃত মো. নবী হোছন টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইটেং পাড়া (আহমদ ঘোনা) এলাকার মৃত মতলবের ছেলে।

‎র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।