সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
বরমী-ঢাকা সরাসরি বাস চালুর দাবি জানালেন চিত্রনায়ক যুবরাজমিশরকে স্তব্ধ করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাজিএমপির পৃথক অভিযানে ০৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার প্রতারক চক্রের সক্রিয়-০১ সদস্য গ্রেফতারঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনাগাজীপুরে স্মার্টফোনের স্ক্রিনে সমাজ বদলের স্বপ্নসাভারে ট্রাফিক পুলিশের ‘পকেট ভারী’, পাকিজা মোড়ে সাধারণ মানুষের ‘গলার কাঁটা’ তীব্র যানজটহিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনমিয়ানমারে পাচারের চেষ্টা: উখিয়ায় বিজিবির অভিযানে ৯০ বস্তা সার ও ৮০ লিটার তেল উদ্ধারউখিয়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী গ্রেপ্তার!‎উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব, মডেল হাসপাতালে রূপান্তরের প্রত্যয়আশুলিয়ায় ইউপি সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সাভারে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন: হুমকির মুখে জনস্বাস্থ্য ও কৃষিজমিগাজীপুরে অসহায় দুঃস্হ ও সুবিধাবঞ্চিত ৩৫০ জনকে এাণ সামগ্রী বিতরনগাজীপুরে হঠাৎ করে স্হায়ীভাবে বন্ধ ঘোষনা- ২ কারখানা দিশেহারা প্রায় ১৮ শত শ্রমিক

রোহিঙ্গা ক্যাম্পে কোরবানির মাংস বরাদ্দ: স্থানীয়দের ২৫% হিস্যার তালিকা প্রকাশের দাবিতে জেলা প্রশাসককে  আবেদন।

মোঃ হারুন অর রশিদ , কক্সবাজার: প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পে কোরবানির মাংস বরাদ্দ: স্থানীয়দের ২৫% হিস্যার তালিকা প্রকাশের দাবিতে জেলা প্রশাসককে  আবেদন।
১৬৭

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এনজিও সংস্থা কর্তৃক বরাদ্দকৃত কোরবানির গরুর মাংসের ২৫ শতাংশ স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের তালিকা প্রকাশ ও অধিকার নিশ্চিতের দাবিতে কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) বরাবরে আবেদন করা হয়েছে।

‎গত ২৪ মে ২০২৬ তারিখে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় থেকে জারিকৃত স্মারক নং- ৫১.০৪.২২০০.০০৬.০৬.০১০.২৬-১৭৮৫ এর সূত্র ধরে পালংখালী ইউনিয়নবাসীর পক্ষে এই আবেদন  প্রদান করেন পালংখালী ০৭ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট রেজাউল করিম।

‎আবেদনে উল্লেখ করা হয়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ৪১টি এনজিও সংস্থার মাধ্যমে ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের জন্য সর্বমোট ১,৯৫,৭৫৪ কেজি (এক লক্ষ পঁচানব্বই হাজার সাতশত চুয়ান্ন কেজি) গরুর মাংস বরাদ্দ করা হয়েছে। সরকারি ও প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী, এর বিপরীতে স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ২৫ শতাংশ অর্থাৎ ৪৮,৯৩৮ কেজি মাংস বরাদ্দ থাকার কথা।

‎আবেদনকারী অ্যাডভোকেট রেজাউল করিম জানান, ২০১৭ সালের ২৫ আগস্ট সীমান্ত দিয়ে ঢল নামার পর উখিয়ার পালংখালী ও বালুখালী রহমতের বিল এলাকা দিয়েই ১৩ লক্ষাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করে। বর্তমানে পালংখালী ইউনিয়নের ২৫টি ক্যাম্পে ১০ লক্ষাধিক রোহিঙ্গা বসবাস করছে। বিপুল সংখ্যক এই শরণার্থীর চাপে উখিয়া-টেকনাফের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে পালংখালী ইউনিয়ন। এখানকার রাস্তাঘাট, পরিবেশ ও শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা অত্যন্ত নাজুক।

‎আবেদনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, এত বিপুল পরিমাণ মাংস বরাদ্দ হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পালংখালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা কত শতাংশ মাংস পাচ্ছে, তার কোনো স্পষ্ট তালিকা প্রকাশ করা হয়নি। স্থানীয়দের অধিকার নিশ্চিত করতে এবং বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে কোন ইউনিয়ন কত কেজি মাংস পাচ্ছে, তার বিস্তারিত তালিকা প্রকাশের বিনীত অনুরোধ জানানো হয়েছে।

‎”রোহিঙ্গাদের কারণে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে পালংখালীর মানুষ। অথচ অধিকারের বেলায় স্থানীয়রাই বঞ্চিত হচ্ছে। আমরা চাই আরআরআরসি অফিসের নির্দেশনা অনুযায়ী স্থানীয়দের প্রাপ্য ২৫% মাংস যেন যথাযথভাবে এবং স্বচ্ছ তালিকার মাধ্যমে দ্রুত বিতরণ করা হয়।” অ্যাডভোকেট রেজাউল করিম (আবেদনকারী)

‎উখিয়া-টেকনাফের স্থানীয় ভূক্তভোগী জনগণের অধিকার রক্ষায় এবং ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য উখিয়াবাসী জোর দাবি জানিয়েছেন।

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

বরমী-ঢাকা সরাসরি বাস চালুর দাবি জানালেন চিত্রনায়ক যুবরাজ

মোঃ সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
বরমী-ঢাকা সরাসরি বাস চালুর দাবি জানালেন চিত্রনায়ক যুবরাজ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন থেকে ঢাকার সরাসরি বাস যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক মাহফুজুর রহমান যুবরাজ খান। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে শ্রীপুর ও গাজীপুরবাসীসহ স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে দেওয়া এক পোস্টে তিনি এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেন।

​ফেসবুক পোস্টে যুবরাজ বরমী ইউনিয়নের সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরে লেখেন, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ব্যাপারি বাস স্ট্যান্ড থেকে দীর্ঘদিন যাবৎ ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে ‘প্রভাতী বনশ্রী পরিবহন’ সহ অন্যান্য বাস সরাসরি বরমী থেকে ঢাকায় যাতায়াত করত, যা স্থানীয় যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু বর্তমানে বরমী থেকে সরাসরি ঢাকায় যাতায়াতের কোনো পরিবহন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

​তিনি উল্লেখ করেন, বরমী ইউনিয়ন ও তার পার্শ্ববর্তী এলাকার জনগণের পক্ষ থেকে অনেকেই এই সমস্যার কথা তার কাছে তুলে ধরেছেন। জনগণের এই প্রত্যাশার কথা বিবেচনা করেই তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই পোস্টটি করেছেন।


পোস্টে যুবরাজ আরও যোগ করেন, বরমী থেকে ঢাকার সরাসরি বাস সার্ভিস চালু হলে এলাকার অসুস্থ মানুষের চিকিৎসা, ব্যবসায়ীদের নিয়মিত কার্যক্রম পরিচালনা অনেক সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে। জনগণের এই চাওয়াকে অত্যন্ত যৌক্তিক মনে করেই তিনি বিষয়টি সবার সাথে শেয়ার করেছেন।

​সবশেষে তিনি বিনয়ের সাথে বলেন, “আমি ছোটখাটো সাধারণ মানুষ। রাষ্ট্রকে ভালোবাসি, রাষ্ট্রের উন্নয়ন চাই, জনগণের দোয়া এবং ভালোবাসা চাই।” একই সাথে তিনি স্থানীয় সাংবাদিক ও পরিবহন সেক্টরের সাথে জড়িত সবার প্রতি শুভকামনা জানিয়েছেন।

​জনসাধারণের দুর্ভোগ লাঘবে একজন তারকার এমন আন্তরিক ও দায়িত্বশীল পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।

মৃত্যুকূপ থেকে মহাকাব্যিক প্রত্যাবর্তন

মিশরকে স্তব্ধ করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক, বাংলা নিউজ টিভি প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
মিশরকে স্তব্ধ করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ফুটবল বিধাতা বোধহয় আর্জেন্টিনার ভাগ্যে চরম উত্তেজনার কথাই লিখে রেখেছেন। গোল হজম, পেনাল্টি মিস, একের পর এক সুবর্ণ সুযোগ হাতছাড়া আর ম্যাচের ৬৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়া; সব মিলিয়ে বিশ্বকাপের শেষ ১৬ বা নকআউট পর্ব থেকেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় তখন স্রেফ সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু আলবিসেলেস্তেরা যে সহজে দমে যাওয়ার পাত্র নয়, তা আরও একবার বিশ্বমঞ্চে প্রমাণিত হলো। মৃত্যুকূপের কিনারা থেকে অবিশ্বাস্যভাবে ফিরে এসে মাত্র ১৩ মিনিটের এক বিধ্বংসী টর্নেডো ঝড়ে মহাকাব্যিক প্রত্যাবর্তনের এক নতুন গল্প লিখল আর্জেন্টিনা। শেষ মুহূর্তের নাটকীয়তায় মিশরকে ৩-২ গোলে স্তব্ধ করে দিয়ে অত্যন্ত নাটকীয়ভাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চলতি বিশ্বকাপে এই প্রথম প্রথমার্ধে পিছিয়ে থেকে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে মারওয়ান আতিয়ার মাপা ক্রসে ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক হেডে মিশরের ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম বল জালে জড়ালে ১-০ তে পিছিয়ে পড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। ধাক্কা সামলে ২১ মিনিটেই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় লিওনেল স্কালোনির দল। মিশরের বক্সে নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু অধিনায়ক লিওনেল মেসির নেওয়া দুর্বল গতির বাঁ পায়ের শটটি ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন মিশরীয় গোলরক্ষক মোস্তফা শোবেইর। এই মিসের পর বিশ্বকাপে নেওয়া ৮টি পেনাল্টীর ৪টিই হাতছাড়া করার এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েন ৩৯ বছর বয়সী মেসি। চলতি আসরে এটি তাঁর দ্বিতীয় পেনাল্টি মিস। অন্যদিকে ইরানের মেহদি তারেমির পর মেসির পেনাল্টি আটকে দিয়ে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় সেভের দেখা পান মোস্তফা। এরপর ২৮ মিনিটে রদ্রিগো দে পলের ক্রসে মাক আলিস্তারের হেড এবং ৩৯ মিনিটে তাগলিয়াফিকোর কাটব্যাক থেকে হুলিয়ান আলভারেজের জোরালো শট অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দিয়ে প্রথমার্ধে আর্জেন্টিনার সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকেন মোস্তফা শোবেইর।

দ্বিতীয়ার্ধের শুরুতে মিশরের ৯ জন খেলোয়াড় রক্ষণভাগে শক্ত দেয়াল তুলে দাঁড়ালে মেসি কিছুটা জায়গা তৈরি করে দে পলকে বল বাড়িয়েছিলেন। কিন্তু ২০ গজ দূর থেকে নেওয়া দে পলের নিচু শটটি সহজেই গ্লাভসবন্দী করেন মোস্তফা। উল্টো ৫৮ মিনিটে মোহাম্মদ সালাহর পাস আর হাসানের চমৎকার দৌড় থেকে আসা জিকোর এক চোখধাঁধানো কাউন্টার অ্যাটাক ফিনিশিংয়ে উল্লাসে মেতেছিল মিশর। তবে আক্রমণের শুরুতে ফাউল থাকায় ভিএআরের (VAR) সাহায্যে গোলটি বাতিল করে আর্জেন্টিনাকে ফ্রি-কিক দেন রেফারি। কিন্তু গোল বাতিলের সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। ম্যাচের ৬৭ মিনিটে আর কোনো ভুল করেনি ফারাওরা। পাল্টা আক্রমণ থেকে হাসানের বাড়ানো নিখুঁত পাস ধরে এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে আবারও বল জালে জড়ান জিকো। ২-০ গোলে পিছিয়ে পড়ে তখন খাদের কিনারায় ছিটকে যায় আর্জেন্টিনা।

দুই গোল হজম করার পর যেন খ্যাপাটে বাঘের মতো জেগে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৭৯ মিনিটে তাদের ঘুরে দাঁড়ানোর মহাকাব্য শুরু হয়। রক্ষণভাগের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়া ক্রিস্টিয়ান রোমেরো ডান দিক থেকে বাড়ানো মেসির চমৎকার ক্রসে এক দুর্দান্ত হেডে ব্যবধান ২-১ করেন। মিশরীয় গোলরক্ষক হাত ছোঁয়ালেও বলের গতি রোধ করতে পারেননি। মিশর ডিফেন্ডাররা অফসাইডের দাবি তুললেও রেফারি তা নাকচ করে দেন। ঠিক ৪ মিনিট পর, ম্যাচের ৮৪ মিনিটে পুরো স্টেডিয়ামকে উল্লাসে মাতান মহাতারকা লিওনেল মেসি। জোরালো এক শটে গোলরক্ষকের গায়ে লেগে বল বারের নিচের অংশ ছুঁয়ে জালে জড়ালে ২-২ সমতায় ফেরে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে এটি মেসির ৮ম গোল এবং এর মাধ্যমে টানা নয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করার অতিমানবীয় কৃতিত্ব অর্জন করলেন এলএমটেন।

তবে নাটকের শেষ অঙ্ক তখনো বাকি ছিল। ম্যাচের যোগ করা সময়ে অর্থাৎ ৯২ মিনিটে আর্জেন্টিনার এক গতিময় পাল্টা আক্রমণ থেকে বক্সের মাঝখানে বল পান এনজো ফার্নান্দেজ। বদলি হিসেবে মাঠে নামা লাউতারো মার্তিনেজের নিখুঁত অ্যাসিস্টে চমৎকার এক হেডে মিশরের জাল কাঁপিয়ে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন এনজো ফার্নান্দেজ। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে ৩টি গোল হজম করে ততক্ষণে ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে গেছে মিশর। শেষ পর্যন্ত এই অবিশ্বাস্য ও অবিস্মরণীয় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার এই জয়টি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও মেসি ও এনজোদের লড়াকু মানসিকতা প্রমাণ করে কেন তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। এই রোমাঞ্চকর জয়ের পর কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের আত্মবিশ্বাস আরও বহুগুণ বেড়ে গেল।

জিএমপির পৃথক অভিযানে ০৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার প্রতারক চক্রের সক্রিয়-০১ সদস্য গ্রেফতার

রাজু হাসান :স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
জিএমপির পৃথক অভিযানে ০৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার প্রতারক চক্রের সক্রিয়-০১ সদস্য গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের নির্দেশনা মোতাবেক মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে জিএমপির বিভিন্ন ইউনিটের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনা-১: মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়াও জাল নম্বরপ্লেট, ভুয়া রেজিস্ট্রেশন, পুলিশ ও বিআরটিএর জাল সিল-স্টিকার, আইডি কার্ডসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনা-২: মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের বিশেষ অভিযানে আন্তঃজেলা বদলি ও ঋণ প্রদানকারী প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও সহজ শর্তে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। অভিযানে বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরযুক্ত চেক, স্ট্যাম্প, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।