শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শ্রীপুরে জুতা সেলাইয়ের কাজ করে ৫ম শ্রেণির ছাত্রী অনুরাধা সংসারের হাল ধরেছেন!!!বাংলা নিউজ টিভি
রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ  / ২৫৯৬১ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
শ্রীপুরে জুতা সেলাইয়ের কাজ করে ৫ম শ্রেণির ছাত্রী অনুরাধা সংসারের হাল ধরেছেন

Views: 20

গাজীপুর শ্রীপুর উপজেলার সাতখামাইর দৌলতপুর গ্রামের সিরালাল এর সর্বকনিষ্ঠ মেয়ে অনুরাধা (১০) সাতখামাইর হাইস্কুলের পাশে রেলক্রসিং শিপু প্লাবন টেলিকম দোকানের পাশে কড়ুই গাছ তলায় জুতা সেলাইয়ের কাজ করে পুরো ৬ জনের সংসারের হাল ধরেছেন ৫ম শ্রেণির ছাত্রী অনুরাধা।
অনুরাধা জানায়,বাবা সিরালাল (৬০) গুরুতর অসুস্থ হওয়ায় সংসারের হাল আমাকে ধরতে হয়েছে। আমরা ৭ বোনের মধ্যে ৪ বোনের বিয়ে হয়েছে এক বোনের সংসারে ঝামেলা থাকায় আমাদের সঙ্গে একসাথে থাকেন।বর্তমানে আমাদের ৬ জনের সংসারে বাবা মুছি সিরালাল জুতা সেলাইয়ের কাজ করে পরিবারের অর্থ উপার্জন করতেন কিন্তু গুরুতর অসুস্থ থাকায় পুরো পরিবারের সংসারের হাল আমাকে ধরতে হয়েছে।
অনুরাধা বলেন,আমি পঞ্চম শ্রেণিতে সাতখামাইর প্রাথমিক বিদ্যালয়ে পড়ি আমার রোল নাম্বার (৩৮),আমার বড় দুবোন অষ্টমী রাণী ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে ও সুইটি রাণী ৯ ম শ্রেণিতে  সাতখামাইর উচ্চ বিদ্যালয়ে পড়ে। এ ব্যাপারে সাতখামাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী বলেন মুছি সিরালালের অবস্থা দীর্ঘদিন যাবৎ গুরুতর অসুস্থ হওয়ায় সংসারের হাল অনুরাধাকে ধরতে হয়েছে খুবেই দুঃখজনক,অষ্টমী রাণী ও সুইটি রাণীকে আমার স্কুলে লেখাপড়ার খরচ ফ্রী করে দিয়েছি, সরকারের কাছে অনুরোধ থাকবে অসহায় পরিবারটি পাশে থেকে সহোযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পাশাপাশি সমাজের রাজনৈতিক বিত্তবানদের অসুস্থ পরিবার অনুরাধাদের পাশে থাকার বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :

26 responses to “শ্রীপুরে জুতা সেলাইয়ের কাজ করে ৫ম শ্রেণির ছাত্রী অনুরাধা সংসারের হাল ধরেছেন!!!বাংলা নিউজ টিভি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update