বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

হরিণাকুণ্ডু’র ইউএনও বদলী
স্টাফ রিপোর্টার / ৫ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

Views: 6

এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ দিদারুল আলম এর বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) হরিনাকুন্ডু প্রেসক্লাব এর আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসময়ে উপস্থিত ছিলেন, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান এল বি লিটন, সহ সভাপতি মোঃ সাইফুর রহমান বাদল, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আশরাফুল ইসলাম, সাংবাদিক এম টুকু মাহমুদ, সাংবাদিক, মোঃ সৌরভ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার ইউনিটের সভাপতি মকলেছুর রহমান লাড্ডু, সহ-সভাপতি সাংবাদিক মাহবুব মোরশেদ শাহিন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংবাদিক রবিউল ইসলাম সহ আরো অনেকেই।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ দিদারুল আলম সাংবাদিকদের জানান, উপজেলার সকল অনিয়মের বিরুদ্ধে আমি সবসময়ে স্বোচ্ছার থেকেছি। বিশেষ করে উপজেলার কৃষকের কল্যাণে আমি নিবেদিত থেকেছি। তিনি এই উপজেলার কৃষি ও কৃষকের পাশে থাকতে বিশেষ ভাবে অনুরোধ করেন। অফিস সূত্রে জানা যায়,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম ০৮/১২/২০২৫ ইং তারিখে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ঢাকা বিভাগে এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট The code of criminal procedure, 1898 এর Section 144 এর ক্ষমতা অর্পণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update