শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

উখিয়ায় পিতার হাতে পুত্র খুন: আটক ১
স্টাফ রিপোর্টার / ৬১৯ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

Views: 2

নিজস্ব প্রতিবেদন   উখিয়াঃ
কক্সবাজারের উখিয়ার পূর্বরত্নায় ৪ মার্ডারের ঘটনা শেষ হতে না হতেই আবার খুনের ঘটনা ঘটেছে।পারিবারিক সংঘর্ষের ঘটনায় এক যুবক খুন হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় রত্নাপালং ইউনিয়নের পূর্ররত্না ফোর মার্ডারের ঘটনার এলাকায় এ ঘটনা ঘটেছে।[the_ad id=”31184″]
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন  পিতা-পুত্রের সংঘর্ষের এক পর্যায়ে চুরিকাঘাতে গুরুতর আহত হয় রাকসেন বড়ুয়া (৩২)। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত যুবক পূর্ব রত্না সুমন্ত বড়ুয়ার ছেলে।
এ প্রসঙ্গে রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইউনিয়নের পুর্বরত্না সুমন্ত বড়ুয়ার ছেলে রাকসেন বড়ুয়া নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমন্ত বড়ুয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন রত্নাপালং এ সংঘটিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক পিতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত রাকসেন বড়ুয়ার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update