শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

জাতির পিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উখিয়া থানা।
স্টাফ রিপোর্টার / ৪৪৮ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৮ মার্চ, ২০২০

Views: 1

নুরুল বশর কক্সবাজার উখিয়া।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্জিনাআক্তার (মর্জু)
মঙ্গলবার (১৭ মার্চ) প্রথম প্রহরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
এ সময় তার সঙ্গে পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি নুরুলইসলাম মজুমদার , এস আই আলিম , উপজেলা নির্বাহী অফিসার (ইউনও) নিকারুজ্জমান চৌধুরী  উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অফিসার ইনচার্জ (ওসি) ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন,বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করে সরকার।
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেডগ্রাউন্ডে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হলেও সারা বিশ্বে করোনা ভাইরাস (কোভিড-১৯) বিপর্যয়ের কারণে বাংলাদেশের মানুষের জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আয়োজনটি স্থগিত করা হয়। অন্য সব জনসমাগমও বাতিল করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update